somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন আপনি কোন এক অপরিচিত জায়গায় গিয়ে একজনকে ঠিকানা জিজ্ঞেস করার পর সে আপনাকে ঠিকানা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে - আপনি বুঝবেন আপনি বাংলাদেশে আছেন!

যখন দেখবেন একজন মানুষের বিয়েতে পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব সবাই এসে বিয়ের আনন্দে শামিল হচ্ছে, কেউ হলুদ-মরিচ বাটছে, কেউ প্যান্ডেল টানাচ্ছে, কেউ বরের স্যান্ডেল চুরি করে পালাচ্ছে, কেউ জোড়ে কান ফাটিয়ে গান বাজাচ্ছে, আবার মেয়ে বিদায় দেয়ার সময় এরাই আবার হাউমাউ করে গলা জড়িয়ে ধরে কাঁদছে - তখন বুঝবেন আপনি বাংলাদেশে আছেন!

যখন আপনি ১৮ বছর পেড়িয়ে যাওয়া আপনার কোন প্রাপ্তবয়স্ক বন্ধুকে বলবেন আরেকটু রাত করে বাসায় যা, এখন তো বড়ই হয়ে গেছিস, সে বলবে - 'না রে দোস্ত, বাসায় দেরি করে গেলে আব্বা বকবে' -- তখন বুঝবেন আপনি বাংলাদেশে আছেন!

যখন আপনি জানবেন যে বিশ্ব র‍্যাংকিং এ সবচেয়ে খারাপ শহরে থাকা মানুষগুলো প্রতিদিনের ছোট ছোট সুখের ঘটনা মনে করে ফেইসবুকে স্ট্যাটাস দেয় , 'নাহ! লাইফ ইজ বিউটিফুল!' - তখন বুঝবেন আপনি বাংলাদেশেই আছেন!

যখন আপনি পত্রিকায় পড়বেন দূর্নীতিতে শীর্ষস্থানীয় একটি দেশের মানুষের সর্বস্ব লুটেপুটে খাচ্ছে কিছু হায়েনার দল, তারপরেও সেই দেশের মানুষেরা অনুভূতি,আদরে, ভাত ভর্তা ভাজির মধ্যে সুখ খুজে নিয়ে সবচাইতে সুখী দেশের খাতায় নাম লিখিয়েছে - আপনি নিশ্চিত থাকতে পারেন দেশটির নাম বাংলাদেশ!

আপনি নিজেকে বাঙ্গালী বলতে পারেন, বাংলাদেশী বলতে পারেন - সেটা আপনার ইচ্ছে! যেটা মূল কথা সেটা হচ্ছে আপনি অপরিচিত কারো সাথে দেখা হলে ব্রিটিশ নাগরিকদের মতো কথা শুরু করার জন্যে এইটা বলেন না, 'আজকের আবহাওয়া টা অনেক সুন্দর তাই না!'
আপনি অপরিচিত কারো সাথে কথা শুরু করার জন্যে বলেন, 'ভাই, ভালো আছেন!'
এই এক লাইনেই বোঝা যায় আপনি কতো ভালোবাসায় বড় হয়েছেন, অনেক বড় হয়ে যাবার পরেও আজো আপনাকে বাবার আদরে - রাগে মাখানো বকা খেতে হয়, ভাত খেতে না গেলে আপনার মা আপনার কানের কাছে 'ভাত খেতে আয়, ভাত খেতে আয়' বলে বলে ভাত খাইয়ে ছাড়েন!

মুদ্রার অপর পিঠ তো সব জায়গাতেই আছে! তাই বলে কি বাংলাদেশ পচে যাচ্ছে! আমরা কি পচে যাচ্ছি! মোটেই না! এত এত বহুর্মূখী শোষণের পরেও এদেশের মানুষ এতো সুন্দর করে বেঁচে আছে, তার কারণ একটাই, আমরা মায়ায় বড় হই, ভালোবাসায় বড় হই, আমরা আদরে বাঁচি, আপনজনের খেয়ালে, রাগে, হাসি, কান্নায় দিন কাটাই!

ইবনে বতুতা ভারত উপমহাদেশ ভ্রমনের সময় একটা বিশেষ অঞ্চলকে স্বর্গের মতো সুন্দর হিসেবে উল্লেখ করেছিলেন। সে অঞ্চলটার নাম এখন বাংলাদেশ!
আমরা বাঙ্গালীরা জাতি হিসেবে বড়ই অনুভূতিপ্রবণ - দিনশেষে ঘরের কোণে ছয় ফিট লম্বা, তিন ফিট চওড়া বিছানাটাকেই আমরা স্বর্গ ভাবি :D

আমরা জানি কিভাবে আনন্দে বাঁচতে হয়! আসলেই জানি, না হয় এত সমস্যার মাঝেও আমরা বেঁচে থাকতে পারতাম না!


-- ব্যাঙ্গাত্বকভাবে নয়, সত্য কথা বলে অসাধরণ ভাবে ফয়সাল হায়দার বর্ণনা করেছেন যে কিভাবে আপনি বুঝবেন যে আপনি বাংলাদেশে আছেন!

লেখাটা ফেসবুক থেকে সংগ্রহ করা
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×