somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবারও বিতর্কের সৃষ্টি করেছে কানিজ আলমাসের বিউটি পার্লার পারসোনা । পার্লারে ঢুকতে চাইলে তাদের কাছে মুচলেকা দিতে হবে। পার্লারে প্রবেশের পর ভেতরে কোন অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে পার্লার কর্তৃপক্ষ দায়ী থাকবে না ওই মুচলেকায় বলতে হবে!!!!!!!!

১২ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবারও বিতর্কের সৃষ্টি করেছে কানিজ আলমাসের বিউটি পার্লার পারসোনা । পার্লারে ঢুকতে চাইলে তাদের কাছে মুচলেকা দিতে হবে। পার্লারে প্রবেশের পর ভেতরে কোন অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে পার্লার কর্তৃপক্ষ দায়ী থাকবে না ওই মুচলেকায় বলতে হবে ।

আগেই অভিযোগ রয়েছে- বিশেষ কক্ষে গোপন ক্যামেরা স্থাপন, স্বর্ণালঙ্কার চুরিসহ অসংখ্য কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে কানিজ আলমাসের বিউটি পার্লার পারসোনা ।

অনেক গ্রাহক পারসোনার এমন সিদ্ধান্তকে ধৃষ্টতাপূর্ণ বলে আখ্যায়িত করেছেন । রাজধানী ঢাকার বনানীর ১১ নম্বর রোডে অবস্থিত পারসোনার শাখায় এ নিয়ে প্রায় প্রতিদিনই কর্তৃপক্ষের সঙ্গে গ্রাহকদের বচসা লেগেই আছে। আর এ বচসার জের ধরে অনেক গ্রাহকের মেম্বারশিপ কার্ড ফেরত না দেওয়ার অভিযোগও ওঠেছে।

নজিরবিহীন এমন সিদ্ধান্ত চরম স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছেন সংশ্লিষ্টরা ।
গ্রাহকদের অভিযোগ- কানিজ আলমাসের পার্লারের ভেতর গোপন ক্যামেরায় গ্রাহকের চিত্রধারণ বা চুরির মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটলেও যেন কেউ আইনের আশ্রয় গ্রহণ করতে না পারে, সেজন্যই এই মুচলেকার পথ বেছে নেয়া হয়েছে।

সেখানে যারা নিয়মিত ফেসিয়াল করেন এমন একজন গ্রাহক জানান, মুখে ফেসপ্যাক লাগানোর পর চোখ দুটি শশা দিয়ে ঢেকে দেওয়া হয়। এ সময় পুরোপুরি চোখ দুটি বন্ধ থাকে ।

আর চোখ বন্ধ থাকা অবস্থায় গ্রাহকের মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ বা মূল্যবান যে কোনো সামগ্রী চুরি গেলে এসবের দায় দায়িত্ব অবশ্যই পার্লার কর্তৃপক্ষের থাকে।

কিন্তু পারসোনা এই দায়িত্ব নিতে চাচ্ছে না। যদি কোনো গ্রাহকের কিছু চুরি যায়- সেই গ্রাহক সেই মালামাল আর ফেরত পাবেন না। অথচ প্রায় নিয়মিতভাবেই পারসোনায় গ্রাহকদের মূল্যবান সামগ্রী খোয়া যাচ্ছে। অথচ কেউ কোনো অভিযোগ করতে পারছেন না।

বনানীর ১১ নম্বর রোডে অবস্থিত পারসোনায় বারডেম হাসপাতালের এক নারী চিকিৎসক দুই বছর আগে স্পা করাতে যান। অথচ ওই নারী চিকিৎসক একটি বিশেষ কক্ষে স্পা করাতে চাইলে তাকে আলাদা একটি কক্ষে নেওয়া হয়।

এরপর সেখানে তাকে প্রথমে পোশাক পরিবর্তন করে নির্ধারিত পোশাক পড়তে বলা হয়। পোশাক পরিবর্তন শেষে তিনি ওই কক্ষে একটি গোপন ক্যামেরা আবিষ্কার করেন এবং তার স্বামীকে খবর দেন... তার ডাক্তার স্বামী এসে ভিডিও করা দৃশ্য মুছে ফেলার জন্য চাপ দিলেও পারসোনার কর্মীরা তা পেনড্রাইভে সেভ করার চেষ্টা করেন।

ওই নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গুলশান থানা পুলিশ পারসোনায় অভিযান চালিয়ে একটি ক্লোজসার্কিট ক্যামেরা ও কম্পিউটার হার্ডডিস্ক জব্দ করেন। পারসোনার কানিজ আলমাস খান মিডিয়াকে জানান, `একজন ইলেকট্রিশিয়ানের ভুলের কারণে সিসি ক্যামেরাটি সামান্য ঘুরে যায়।

এ নিয়ে কানিজ আলমাস ও তার পার্লারের কর্মীদের পুলিশ জিজ্ঞাসাবাদ করে। এর পরের ঘটনাটি ঘটে স্বর্ণালঙ্কার চুরি। ফেসিয়াল করতে যাওয়া এক গ্রাহকের ভ্যানিটি ব্যাগ খুলে চুরি করে নেয় স্বর্ণালঙ্কার। ওই সময়ে পারসোনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এসব ঘটনায় থানা পুলিশ পর্যন্ত যেতে হয়েছে কানিজ আলমাসকে। আর যেন তাকে ওখানে যেতে না হয়, এ কারণেই তিনি মুচলেকার আইন তৈরি করেছেন।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৩ দুপুর ১২:১০
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×