বিক্ষিপ্ত কিছু আলোর ছটা
জানালার পর্দা গুলো একটু একটু করে দুলছে,
বাইরে পেঁচার ডাক
মাঝে মাঝে বিড়ালের কাঁন্না
শুনেছি বিড়ালের কাঁন্না অশুভ শনির সংকেত।
দুই একটা ঝিঁঝিঁ পোকা আলোময় করতে ব্যস্ত আঙ্গিনাকে
বাড়ীর পাশের পুরাতন বট গাছটাতে অজানা পাখির গুনগুন
আর প্রাচীন বটের ঝুরির সাথে
শরৎতের আকাশের উদ্ভাসিত তারা।
দূরের কাঁশ বনকে শব-যাএা মনে হয় ক্ষনে ক্ষনে
আর ও দূরের শেখ বাড়ীর পুকুর পাড়ে প্রকান্ড সোনালু গাছটা
যেন আর ও বেশি স্পষ্ট হয়ে উঠেছে শরৎতের ছায়ালোক এর মত।
গভীর রাত আর দুই একটা পায়ের শব্দ
কান পেতে আছে রাস্তার ঐ কুকুর ছানা টা
শুনতে চাই আগাম কিছু ধ্বনি, আগাম কিছু সংকেত
যার সন্দেশ নেই কারো কাছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

