somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অর্বাচীন পথিক
https://www.facebook.com/fresh.wayfarer nলেখার কোন অংশ লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবে না। বানান ভুল পাওয়া যেতে পারে এর জন্য আগে থেকেই ক্ষমা চাই । ভুল বানান গুলো ধরিয়ে দিতে সাহায্য করলে সেটা ঠিক করে দেওয়া হবে। (ব্লগের লিংক ফেসবুক শেয়ার করা

আটপৌরে জীবন

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অগ্রহায়ণের এই নিঝুম রাতে শিঊলির ঘ্রাণ ভেসে আসছে, যার আকাঙ্ক্ষা এখন আমার নেই। আমি এখন ভেসে আছি সেই স্মৃতির মেলা নিয়ে।
খুব বলতে ইচ্ছা করছে………!!!!
জানি না কি বলতে ইচ্ছা করছে !!!!!

এক-মুঠো এই জীবনে এক-পা-দুই-পা করে চলতে চলতে হঠাৎ থমকে দাঁড়াই। আর আপন মন বলে ওঠে “ভুল হয়নি তো ??? অনেক পথ যে পার করেছি !!!”

জীবন টাকে প্রতি ক্ষণে ক্ষণে নতুন করে জানছি। যা হয়তো জানা হয়নি এত দিনে ও।
প্রতিটি মানুষের আলাদা – আলাদা জগত আছে। আছে নিজস্ব পৃথিবী। যেটাতে প্রবেশ নিষেধ আর প্রবেশ করা ও উচিত না। সবারই আছে আলাদা আলাদা বিচার, মূল্যবোধ, উপলব্ধির ধরণ। সব সম্পর্ক এক রকম ভাবা উচিত নয়। এক-একটা সম্পর্ক এক এক ধরণের।

বাবা-মায়ের সাথে সন্তানের সম্পর্ক কে আমার কাছে সব সময় আটপৌরে কাপড়ের মত মনে হয়। যা খুশি তাই করা যাই এই সম্প্রদায়ের সাথে। জীবনের সব থেকে বড় সম্পদ এই সম্প্রদায়  ।

ভাই-বোন এর সাথে সম্পর্ক, সত্যি বলতে এই সম্পর্কের ব্যাপারে আমি খুব আনাড়ি  । যদি ও আমার বড় দুই ভাই আছে কিন্তু তাদের সাথে দীর্ঘ দিন আমার যোগাযোগ নেই এই আধুনিক যুগে ও আর তাই বলছি আমি খুব আনাড়ি । সম্পর্ক টা এখন অনেক টা অলিখিত সংবিধানের মত, নীল খামের চিঠির মত, স্মৃতির পাতার ডাইরীর মত আমার কাছে। যা আমি হয়তো মাঝে মাঝে বের করি আর অনুভব করার চেষ্টা করি। আর অপর পক্ষের হয়তো কখন ও মনেই পড়ে না  ।

স্বামী- স্ত্রীর সম্পর্ক কে আমার কাছে সব সময় আলমারির তোলা কাপড়ের মত মনে হয়। কাপড়ের ভাঁজে ভাঁজে থাকে ভালবাসা। ভাঁজ নষ্ট হলে ভালবাসায় ভাটা পড়ে। কাপড়ে ময়লা লাগলে স্বামীর মুড অফ আর স্ত্রীর গলা বাজি। খুব কম দম্পতি আছে যারা এই সব কিছু মেনে বুঝে, মানিয়ে চলতে পারে। খুব কম দম্পতি সুরে সুর মিলিয়ে-তালে তাল মিলিয়ে পথ চলছে।

বন্ধুত আমার কাছে এই সম্পর্কে সব থেকে মধুর মনে হয়। এই সম্পর্কে কখন ও ভালবাসার ভাটা পড়ে না । বিশ্বাস সে-তো অটুট বন্ধন  এই সম্পর্ক একে বারে পুরাতন কাপড়ের মত। পুরাতন কাপড় যেমন পরে মজা গরমের দিনে তেমনি বন্ধুত যত গরমই(রাগ-মান-অভিমান) হোক না কোন এই সম্পর্কে কোন বিপদ নেই। নেই কোন লুকোচুরি।

আর ও অনেক রকমের সম্পর্ক আছে এই এক-মুঠো জীবনে তবে আজ আর বলতে ইচ্ছে করছে না। হয়তো অন্য কোন নিঝুম রাতে বসবো বাকীদের নিয়ে।

বিঃ দ্রঃ “মন ভাল নেই তাই কাপড়ের সাথে ব্যক্তি জীবনের সম্পর্ক গুলোর তুলনা করলাম। আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।” (পুরাতন পোস্ট)
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?

লিখেছেন নাহল তরকারি, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:২৪

আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?

হয়তো আজ টেলিফোনও অ্যান্ড্রয়েড ফোনের মতো স্মার্ট হতো!



একসময় মানুষের দূর-দূরান্তে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল টেলিফোন। মোবাইল ফোনের মতোই টেলিফোন দিয়ে কথা... ...বাকিটুকু পড়ুন

×