somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অর্বাচীন পথিক
https://www.facebook.com/fresh.wayfarer nলেখার কোন অংশ লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবে না। বানান ভুল পাওয়া যেতে পারে এর জন্য আগে থেকেই ক্ষমা চাই । ভুল বানান গুলো ধরিয়ে দিতে সাহায্য করলে সেটা ঠিক করে দেওয়া হবে। (ব্লগের লিংক ফেসবুক শেয়ার করা

প্রণয়লীলা (ছোট গল্প)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝ রাতে অনঘ এর মোবাইল টা যুদ্ধ ক্ষেত্রে অস্ত্রের শাণিত শব্দের মত ঝনঝন করে শব্দ করে উঠলো। এই রিং টোন সেট করা শুধু মাত্র তার প্রমিকার জন্য। এই যুদ্ধ ক্ষেত্রে অস্ত্রের শাণিত শব্দের মত ঝনঝন শুরু হলে অনঘ বুঝতে পারে যে যুদ্ধ এসে গেছে। যুদ্ধে জয় হতে গেলে যেমন বিভিন্ন কৌশল আয়ত্ব করতে হয় ঠিক তেমনি প্রমিকার সাথে ও সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে ও নানা পন্থা অবলম্বন করতে হয়।
অনঘ এর কাছে মনে হয় প্রেম করা আর যুদ্ধ করা একই কথা। আর প্রমিকার সাথে কথায় জেতা তো অনেকটা যুদ্ধ জয়ের স্বরুপ।
অনঘ মোবাইল এর কলটা রিসিভ করে কানের কাছে নিতেই শুনতে পেল
-হ্যাঁ জান কি করছ… ?
অনঘ কোন উত্তর না করেই কানের থেকে মোবাইল নামিয়ে ঘড়ির দিকে তাকালো
রাত তখন ১ টা।
সময় দেখে অনঘ এর মেজাজ চটে গেল
-নয়লি রাত ১ টার সময় মানুষ কি করে ?
- যাহ্ কি যে বলো না। এই জানো আকাশে না আজ ইয়া বড় একটা চাঁদ উঠেছে। চলো ছাদে যায় আর দুইজন গল্প করি।
- আমি ইচ্ছি আঁতেল গোত্রের মানুষ, তাই চাঁদ নিয়ে আতলামি করা আমার সাজে না।
নইলি এবার সেই যুদ্ধ ক্ষেত্রের অস্ত্রের শাণিত শব্দের মত ঝনঝন করে উঠলো।
- উল্লুক এর মত কথা বলো কোন? ভাল ভাবে কথা বলতে পারো না? তোমার সাথে সম্পর্ক রাখা সত্যি খুব কঠিন ব্যাপার। আমার পক্ষে আর সম্ভব না। আজ থেকে তোমার আমার কোন সম্পর্ক নেই। সামান্য একটা কথা বললাম আর যে ভাবে কথা বললে; ভাবতেই বমি আসে আমার। আর কখনও আমাকো ফোন করবা না।
- ঠিক আছে ফোন করবো না। আর হ্যাঁ ব্রেকাআপ করো আর যাই করো সকাল সাতটায় যদি ডেকে না দাও তোমার সাত গুষ্ঠিকে আমি দেখে নেবো। মনে থাকে যেন...।
নইলি গজগজ করতে করতে লাইন কেটে দিলো। আর অনঘ লাইন কাটার মিনিট দুইপর থেকে আবার ও নাক ডাকতে শুরু করলো।
সকাল সাতটা বাজতে না বাজতেই আবার ও সেই যুদ্ধ ক্ষেত্রের ঝনঝনানির শব্দ শুরু হয়ে গেল মোবাইলে।
অনঘ ঘুম মাখা গলায় কল রিসিভ করে আলতো স্বরে বলল
-হু আড়, এবার শুরু করতে পারো ব্রেকাআপ সেশন। ততখনে আশা করি আমার অফিস শেষ হবে যাবে।
নইলি খ্যাচখ্যাচ করে উঠল ‘এত আতলামি করতে হবে না, কামলা খাটতে যাও’।
অনঘ হাসতে হাসতে আবার ও উত্তর দিলো
অফিস থেকে ফেরার পথে তোমার সাথে দেখা করে আসবো। আমি কল করলে রুম থেকে নিচে নেমে এসো।
নইলি চেঁচিয়ে বলল ‘বলেছিনা তোমার সাথে আমার আর কোন সম্পর্ক নেই’। এই কথা বলে সে আবারও লাইন কেটে দিলো।
অনঘ অদ্ভূত একটা হাসি মাখা মুখ নিয়ে বিছানা ছাড়ল।
আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে ভাবতে লাগলো ‘আজ আর সেভ না করলে চলবে না, আড় এই ভাবে আমাকে দেখলে নিশ্চত এই খোঁচা খোঁচা দাড়ি টেনে টেনে ছিড়বে’।
আর ঐ দিকে নইলি তার বাক্সপ্রাট্টা খুলে দেখতে লাগলো আজ সে কোন শাড়িটা পরবে। উল্লুকটা আবার শাড়ি পরা দেখলে খুশি হয়।

---
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৯
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন বাগানে ফুটে আছে রঙবাহারী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৫



তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসা কি এরকমই

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৮

তুমি যখন বলো, আজ আর দেখা হবে না
শহরের সব বাতি একসাথে নিভে যায়।
হাতে ধরে থাকা চায়ের কাপে চিনি গলে যায়,
কিন্তু কথা গলে না।
জমতে জমতে আস্ত হিমালয় জেগে ওঠে।

তুমি... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

×