১।
গাঁও গ্রামে গেলে এখন- প্রভাত
বেলায় উঠ- দেখ শুধু পাথার জুড়ে-
খালি পায়ে একটু হাঁট- সেথায় দেখ-
চির সবুজের মেলা লেগেছে। হাওয়া হাওয়া
দুলছে- কে যেন-আলথ করে দুল দিচ্ছে-
বিকালের ধূসর রঙের মেঘগুলো গুমরে পরে
কোথায় লুকালো?একটু পরে ঝিরি ঝিরি জোনাক
ডাকা- আঁধার নেমে এলো- সবুজ হল কালো।
২।
কুচকুচে কাল আঁধার জুড়ে আজ- সোনামাখা
রূপালী চাঁদ উঠেছে- এ পূর্ণিমা রাতে-একাকী
অপেক্ষা করি শুরু- সেই চাঁদ দেখে দেখে কখন
যেন ভোর হল-প্রভাত ফেরীর সৌরভ পেতে-
অনুভবের স্পর্শ ছোঁয়ায় দেখি- ধোঁয়া হয়ে উড়ে
যাচ্ছে- কোন দিকে?আঁধারের মাঝে খুঁজে পেলাম
এক নীল।যে নীলের সাথে সবুজের হাতছানি-আর
পাথারের মাঝে গুমরে মরা-বিষন্নতা বিকাল হল
নীল সবুজের ফুলদানি-নাড়ীর টানে গ্রামে ফেরা।
লেখার তারিখঃ ০১/০৪/১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





