
ক্ষীণ নীল একগভীর রাত্রে জাগ্রত হই
খুঁজিতে থাকি বিমুগ্ধ সুখ তারা কই;
নিমজ্জন আঁধারে হাসনাহেনার গন্ধ
ছড়েছে নিভু নিভু জোনাকির গায়-
ভয়ঙ্কর কম্পনে জাগ্রত স্মৃতির তন্ময়।
শুধু রঙ্গীন তুলির পরিকল্পনায় নিশাচোর-
গোলাপ কলির বক্ষে প্রণয় ফুটেছে;পাঁপড়ি ঝরেছে আদি;
বিষণ্ণ মেঘের ঘণ নীল সবুজ খুব কাছে-
এই উড়ে গেছে দূর বহুদূর এক সাদা পলক;
সাজিতে মানা উড়তো মানা,যদি হয়ে যায় কখনো সাদা পালকের দল-
বাঁধাহীন তখন;একটু ক্ষণ উড়ে এসো - উড়ে এসো।
লেখার তারিখঃ ২৫/০১/১৪
================

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


