অভিশপ্ত //
// আলমগীর সরকার লিটন
আর কত অমাবস্যা রাত-
একদিন চাঁদকে ছুঁয়েছিল বলে !
চাঁদ অনিষ্ট কামনা করেছিল-
সেই মুহূর্ত থেকে
অমাবস্যা গায়ে পূর্ণিমার ঝলকানি বহে না-
নেমে আসে ঘোর আঁধার,
রোজ তিলোত্তমা চাঁদ তো উড়ন্ত ছুটে যায়
সমস্ত আকাশ পান-
স্মৃতিময় অমাবস্যার রুপকথা রয়ে যায়-
আর অঘ গায়ে কি আর্তনাদ?
কোনদিন প্রত্যাবর্তনের এতটুকু সুখ আলোর দিন
চাঁদ ছুঁইয়ে যাবে না;
একটা নক্ষত্র আলোকিত করে মূর্ছনা !
ও প্রভু ! শুধু কি প্রত্যাঘাত এনেদিবে– দাও ?
কারণ অমাবস্যা তো অভিশপ্ত– অভিশপ্ত
নীরব নিথর গগন ভূমি।
লেখার তারিখঃ ০৬/০৯/১৫
একটি কাব্যগ্রন্থের জন্য নিম্নে শিরোনামগুলোর মধ্যে একটি পছন্দ করে মতামত প্রদান করুন
১। জলকবিতা
২। জল নড়ে চরে
৩। কঞ্চিবাঁশের ঘর
৪। চর খাটাশ
৫। প্রেমডাঙ্গার সুখ
৬। ফটিকজলের গান
৭। অভিশপ্ত
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


