কবিতার একটি বাক্য লেখি বলে !
কেউ আমাকে হত্যা করে-
কেউ বা বাহা বাহা বলে হাত তালি দেয়,
আবার কার উঠানে হিংসা মুখী
সোনার পালঙ্কে ঘুম হয়।
প্রণয়সী বসন্তঋতুরা আমাকে রাঙিয়ে দিয়ে যায়
কৃষ্ণচূড়া,শিমুল,পলাশ পাপড়ি ঝরা-
কবিতার মেঠোপথ ;
আমাকে বহুমাত্রার সংগ্রামে ফেলে দিয়ে
সব সুখশান্তি করতে চাও জয়?
যখন দেখবে যুদ্ধের সংগ্রাম নিশি শেষ
ভেবে নিয় সুখ মানে-
নিঃশ্বাস বিশ্বাসহীন নিদ্রাকৃত ধূসর পালঙ্ক -
বলো ! আমাকে ঘুমাতে দিতে চাও?
দিয় না -ঐ ঘুম যে আসবে না-
আমাকে বিদ্রোহ দাও-তার মাঝে কবিতার
একবাক্য বেঁচে থাকবে অন্তকাল-
আর কোনদিনও কবিতার চয়ণগুলো
আর কেউ কে হত্যা করবে না ।
২৭/০২/১৬
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




