ধ্রুবতারার আলো ছুঁতে
মেলে দাও নিঃশব্দে নির্জন হাত
স্মরনের কুয়াশা মোড়া দিগন্তে আলোক জ্বেলে দেব-
পুলকের বৃষ্টি রেণু মেখে
অরণ্যের মত ঘিরে রবো
চারিপাশ।
অন্ধ জোছনায় খেলা করে যদি,
সার সার ছায়া হরিণীর দৃষ্টি চঞ্চল
বিদ্যুত মেঘ,
এনে দেব-
ক্ষীন দুরাশার নিশা ভেঙে,
আলোর আকাশ।
যদি ভাবো,
দুঃসহ একাকী তুমি,
ভাঙিয়ে দেব ভুল-
জন্ম নেবে তোমার ভুল ভেঙে,
নীল সমুদ্রের
স্বর্ণ ডানা মেলা একদল বালিহাঁস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


