
বিশ্বাস কর রাখি-
তোমাকে আমি ভালবাসতে চাইনি।
কিন্তু-
কখন যে নিজের মনের অজান্তে
আমার মনের জমিতে বসত গড়েছ;
বুঝতেই পারিনি।
তোমার চোখ দুটি যখন পিট পিট করে-
আমার দিকে তাকায়;
মনে হয়- নিজেকে আর ধরে রাখতে পারছি না।
ফাগুনের হাওয়ায়,
নিজের অস্তিত্তকে মুক্ত বিহঙ্গ মনে হয়।
মনে হয়-
কৃষ্ণচূড়া ফুলে মৌমাছি বসে থাকাটা
ভালবাসার একটা প্রতিকী চিহ্ন।
আবার,
তুমি যখন আমার দিকে হাত বাড়াও
আমি দিগহীন হয়ে পড়ি।
বুঝতে পাড়ার ক্ষমতা লোপ পায়।
তবে,
এটা বুঝতে পারি-
আমার শরীরের প্রতিটা অঙ্গে
শিরা উপশিরা দিয়ে-
একটা শীতল অনুভূতি সমস্ত দেহে
ওসাইন বোল্ডের মত দৌড় দেয়।
বিশ্বাস কর রাখি-
এতে আমার কোন দোষ নেই।
তুমি আমার সামনে থাকলে
আমি আমার নিয়ন্ত্রনের বাইরে থাকি।
জান রাখি-
তুমি যখন আমার শরীর ঘেষে বস
তখন-
আমার দেহটা থমকে দাড়াঁয়
সাথে- আমার ব্রেনের সকল ওয়ার্ক স্টেশনগুলি কর্ম অক্ষম হয়ে পড়ে।
আমি হয়ে যাই হ্যাঙ্গ করা মোবাইলের মত স্থীর।
ঐ মুহুর্তটায় আমি একটা অদ্ভুত ভংগিমায় তোমার দিকে চেয়ে থাকি
তখন তুমি প্রায়ই বলতে-
"পাগল নাকি!!"
আমার কিন্তু শুনতে বেশ লাগত।
রাখি-
এটাকেই কি ভালবাসা বলে???
হবে হয়তো।
না হলে- নিজের মনের অজান্তে
আমার মনের জমিতে তুমি বসত গড়বেই কেন।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



