
বৈশাখ মাসে বছর শুরু হল,
জৈষ্ঠ্য মাসে আমার জন্ম।
আষাঢ় মাসে মেঘ ডাকে গুড় গুড়,
শ্রাবনে নামে অঝড় ধারা।
ভাদ্র মাসে নামে সূর্যের রাগ,
আশ্বিন মাসে দেখা যায় টাক ফাটা কাক।
কার্তিক মাসে শেষ হয় ফসল লাগা,
অগ্রাহায়নে শুরু হয় ফসল কাটা।
পৌষ মাসে শুরু হয় নব্বান্নের মেলা,
শীতে কেপেঁ কেপেঁ নব্বান্নের উৎসবে বেশ হল মজা।
মাঘ মাসের হাড়ঁ কাপাঁ শীতে,
বুড়ো বুড়ি লেপের নীচে জড়ো হয়ে থাকে।
ফ্লাগুন মাসে থাকে কত কিছু চাওয়া,
সবার গায়ে যেন লাগে ফাগুনের হাওয়া।
চৈত্র মাস এসে বলে-
আর কত ভাই করবে খেলা,
এবার মোর এল যে বিদায়ের পালা।
সব কিছু ভুলে দাও মোরে বিদায়,
দুঃখ করিও না কিছুতেই;
আবার আসিব আমি-
নতুন সাজেঁ-
তোমাদেরই মাঝে।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



