
আগামী প্রতিটা দিনই কঠিন থেকে কঠিনতর হবে; এইটা আমার অনুমান। সারা দুনিয়ার বর্তমান যা অবস্থা সাথে বাংলাদেশের মানুষের অবহেলা আর অসচেতনতা আমাদের খুব কঠিক এক পরিস্থিতির সামনে এনে দাড় করাবে।
মাননীয় প্রধানমন্ত্রির উচিত হবে আরো কঠোর হওয়া সাথে দেশের সবার খাদ্য এবং মৌলিক চাহিদা নিশ্চিত করতে হবে। এবং তা অবশ্যই বাংলাদেশ সেনা বাহিনীর মাধ্যমে পরিচালনা করতে হবে।
২০ কোটি মানুষের দেশে ২হাজার মানুষকে টেষ্ট করে বলার উপায় থাকেনা বাংলাদেশে করোনা নাই। আপনারা অনেকটা "নো টেষ্ট নো করোনা " পদ্ধতির মত চলছেন। যা খুবই দুঃখজনক।
বাংলাদেশে কত জন প্রবাসী এসেছে গত দুই মাসে তাদের খুজে বের করুন। তাদের সবাইকে টেষ্টের আওতায় আনুন।
এবং তা খুব দ্রুতই করতে হবে। না হলে পরিস্থিতি ভীষণ রকম খারাপ হবে। বর্তমান দুনিয়ার পরিস্থিতি তাই ইংগিত করে। সুতরাং আমাদের এখনই সর্বোচ্চ সতর্কতায় থাকা উচিত।
আমাদের মনে রাখতে হবে, আমাদের দেশ বাংলাদেশ যেন ইতালি বা স্পেন বা আমেরিকার মত না হয়। তারা এত উন্নত হওয়ার পরও এই অবস্থা হলে এক বার চিন্তা করে দেখেন আমাদের বাংলাদেশের অবস্থা কি হতে পারে???
করোনাকে ভয় নয়, সচেতনতায় এবং ধর্মীয় অনুসাশনই এক মাত্র সমাধান।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০২০ সকাল ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




