
এই ভাবে আর কত আমি ভাল মানুষ হয়ে থাকব!!
প্রায়ই মনে হয় আমি আমার সাথে প্রতিনিয়ত অভিনয় করে চলেছি।
চলেছি নিজেকে নিজে মিথ্যে আশ্বাসের হলফ নামা দিয়ে
কী অমানবিক প্রতারণ করে চলেছি আমি।
চারপাশে সব মিথ্যের আচল
চারপাশে সব যৌন রসের হিমাচল
চারপাশে সব স্বার্থের অভাবি
আমার একা ভাল মানুষ হয়ে আর কত??
চারপাশে সব খারাপের ভিড়ে আমি একা ভাল মানুষ-
পিষে যাই-মিশে যাই; নর্দমার মত।
এখন-
আমি আর্শীবাদ পুষ্ট নষ্ট হতে চাই
চাই জীবনের সকল রুপ রস গন্ধ পেতে,
পেতে চাই- জীবনের রসময় গুপ্তের সেই শিহরণ।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০২০ দুপুর ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


