somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি কতটুকু সভ্য?

০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



উপরের প্রশ্নটি নিজেকে করার জন্য দেয়া হয়েছে৤ হয়তো অনেকে অবাক হবেন, এ আবার কেমন প্রশ্ন! আমি শিক্ষিত, আইন মানি, সুন্দর পোষাক পরি, যেখানে সেখানে পানের পিক ফেলিনা, ইভটিজিং করিনা অতএব আমি একজন সভ্য মানুষ এতে আর সন্দেহ কি! ধৈর্য ধরে লেখাটা পড়ুন, তারপর আবার নিজেকে প্রশ্ন করুন৤ ইংরেজিতে একটি কথা আছে “Know Thyself” লালন সাঁই এর ভাষায় “আপন ঘরের খবর নে না“৤ আসুন আজ আমরা একটু আপন ঘরের খবর নেয়ার চেষ্টা করি৤

একটা প্রশ্ন আছে, “মানুষ কেন আইন মানে?“৤ এখানে আইন বলতে রাষ্ট্রীয় আইন, পারিবারিক আইন, সামাজিক আইন সবই বোঝানো হয়েছে৤ জুরিসপ্রুডেন্স এর দৃষ্টিতে মানুষের আইন মানার কারণ গুলো হচ্ছে-
১) শাস্তির ভয়ে৤
২) সামাজিক এবং ধর্মীয় করণে৤
৩) অভ্যাসের কারণে৤
৪) বিবেকের তাড়নায়৤

এখন ধরুন ক এবং খ দুটি দেশের নাগরিকরাই আইন মেনে চলে ৤ ক দেশের নাগরিকরা আইন মানে ১ নং কারণে অর্থাৎ শাস্তির ভয়ে আর খ দেশের নাগরিকরা আইন মানে ৪ নং কারনে অর্থাৎ বিবেকের তাড়নায়৤ বাহ্যিকভাবে দু দেশে একই অবস্থা বিরাজমান থাকলেও ক দেশের তুলনায় খ দেশের আইন শৃঙখলা পরিস্থিতি অধিক টেকসই এবং এদেশের নাগরিকরা অধিক সভ্য৤

অর্থাৎ যে ব্যক্তি ঐ তালিকার যত নিচের দিকের কারণে আইন মানে সে তত সভ্য৤ ধরুন এ সমাজে আপনি চরিত্রবান হিসাবে পরিচিত, ঘুষ খান না, অন্যের সম্পদ আত্বসাৎ করেন না আতএব সবার মনে হতে পারে আপনি একজন সভ্য ব্যক্তি৤ তবে শুধু এ থেকেই আপনি একজন পরিপূর্ণ সভ্য ব্যাক্তি এ সিদ্ধান্তে আসা যায় না, শুধু বলা যায় আপনি একজন সু নাগরিক৤ প্রশ্ন উঠতে পারে কেন আপনার সভ্যতার নিশ্চয়তা দেয়া যাচ্ছে না, কারণ হয়তো আপনি সুযোগের অভাবে চরিত্রবান,পান না তায় ঘুষ খাননা বা আপনার জোর নাই দেখে মুলুক আপনার বলে দাবী করেন না। পরিবেশ পরিস্থতির কারণেই আপনি সভ্য। উপযুক্ত পরিবেশ পেলে আপনার থলের ম্যাঁউ হয়তো ঠিকই বের হয়ে আসবে। আপনাকে পরিপূরর্ণ ভাবে তখনই সভ্য বলা যাবে যখন আপনি শুধু বিবেকের কারণে একাজ গুলো করা থেকে বিরত থাকবেন।

যে শাস্তির ভয়ে অন্যায় করেনা তার রাষ্ট্র বা সমাজকে ফাকি দিয়ে অন্যায় করার সুযোগ থাকে, যে ধর্মের ভয়ে অন্যায় করেনা তার তওবা করে ক্ষমা পাবো এই আশা থেকে অন্যায় করার সুযোগ থাকে কিন্তু যে বিবেকের তাড়নায় অন্যায় করেনা তার সে রকম কোন সুযোগ থাকে না, সে নিজের কাছে দায়বদ্ধ, কোন অন্যায় করলে তার শাস্তিটা তখনই শুরু হয়ে যায়৤ ফাঁকি দেওয়ার কোন সুযোগ থাকেনা৤
ছোট বেলায় পড়া এ ব্যপারে শেখ ফজলর করিমের একটা সুন্দর কবিতা মনে পড়ছে,

কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর?
মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।
রিপুর তাড়নে যখন মোদের বিবেক পায়-গো লয়,
আত্মগ্লানির নরক-অনলে তখনি পুড়িতে হয়।
প্রীতি ও প্রেমের পূণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়েঘরে।

তাই নিজেকে প্রশ্ন করুন “যেখানে শাস্তির ভয় নাই, যেখানে সমাজকে ফাঁকি দেওয়া যায়, যেখানে অন্যায় করে তাওবা করার সুযোগ আছে সেখানে আমি কেমন?“ সেটাই আপনার সভ্যতার মানদণ্ড।

ছবিসূত্রঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×