শীতের ছড়া
২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[একটু ভিন্ন ছন্দে শিশুতোষ শীতের ছড়া]
ঠক্ ঠক্ ঠক্, ঠক্ ঠকা ঠক্
কাঁপছে শীতে নানু,
কাঠ করতাল বাজছে ভেবে
তার সাথেতে কন্ঠ দিতে
দৌড়ে এলো জানু।
থর্ থর্ থর্, থর্ থরা থর্
কাঁপছে হোঁদল মামা,
ভুমিকম্প হচ্ছে ভেবে
প্রাণ বাঁচাতে উঠোন পানে
দৌড়ে গেলো নানা।
ভেউ ভেউ ভেউ, ভেউ ভেউয়া ভেউ
ডাকছে শীতে ভোলা,
তার দুঃখেতে সঙ্গী হতে
হুক্কা হুউয়া উঠলো ডেকে
বনের শেয়াল গুলা।
টপ্ টপ্ টপ্, টপ্ টপা টপ্
খাচ্ছে সবাই পিঠা,
খেজুর গুড়ে ভিজিয়ে নিয়ে
মুখের ভিতর চালান দিয়ে
লাগছে দারুণ মিঠা।
খক্ খক্ খক্, খক্ খকা খক্
শুক্ন শীতের কাশি
মিঠে রোদের আঁচে বসে
সকাল বেলায় রসটা খেতে
বড্ড ভালবাসি।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনসালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে

এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুনযখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুনসেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।
ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন