somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিষাদ সময়
খুব সাধারণ একজন মানুষ। বিনয়ে বলা সাধারণ নয়, সত্যিকারের সাধারণ। রূঢ় ভাষায় বললে "গুড ফর নাথিং"।

কালে কালে অকালপক্কতা

২৮ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





মা-বাবাদের যুগে অকালপক্কতার সীমানা ছিল মা, চাচীর আচারের বয়াম, মুড়ি মুড়কির কৌটা বা পড়শীর আম, কাঁঠালের গাছ আবধি।আমাদের কালে এসে ঠেকেছিল বাজারের টাকা মেরে চুরি করে সিনেমা হল পর্যন্ত।

আর এখন !!
কয়েক বছর আগে ফার্মগেট থেকে হলিক্রস কলেজের রাস্তা দিয়ে হাটছিলাম। আমার কিছুটা সামনে ১০-১৪ বৎেসরের একদল কিশোর রাস্তায় উশৃঙ্খল আচরণ করতে করতে কোথাও চলল। দলের পাশ দিয়ে এক রিক্সায় যাচ্ছিল এক যুগল। কিশোরদের কেউ একজন মেয়েটির ওড়না ধরে টান দেয়ায় সাথে থাকা ছেলেটি প্রতিবাদ করে কিছু একটা বলল। সঙ্গে সঙ্গে বিভিন্ন দিক থেকে কিশোরগুলো ছেলেটিকে শারিরীক ভাবে লান্ছিত করা শুরু করলো। একবার মনে করলাম প্রতিবাদ করি, কিন্তু বুঝলাম এখানে প্রতিবাদ করা মানে শুধু নিজের লাঞ্ছনা ডেকে আনা। বাধ্য হয়ে চুপ করে থাকলাম। সে সময় প্রায় দুই যুগ আগে ইত্তেফাক পত্রিকায় পড়া একটা উপসম্পাদকীয় এর কথা মনে পড়লো। এত দিন পরে উপসম্পাদকীয়টি কে লিখেছিলেন মনে নেই। তবে লেখাটির মর্মার্থ আজ মর্মে মর্মে উপলদ্ধি করলাম।

উপসম্পদকীয় এর মূল বিষয়টি ছিল বুড়িগঙ্গার তীরে একটি মরা ডলফিন ভেসে উঠা নিয়ে। সংবাদ পেয়ে লেখক গেছিলেন ডলফিনটি দেখতে। যাওয়ার পর দেখা গেল মৃত ডলফিনের উপর ১০-১২ বছরের একটি ছেলে উঠে ছুরি দিয়ে পেট ফাড়ছে। কৌতুহল বশতঃ লেখক ছেলেটিকে মৃত ডলফিনের পেট ফাড়ার কারণ জিজ্ঞাসা করায় ছেলেটি উত্তরে জানায় , সে শুনেছে ডলফিনের পেটে তেল পা্ওয়া যায় এবং সেই তেল অনেক দামে বিক্রী হয়।

এ বিষয়টি শোনার পর লেখক কিছুটা বিস্মিত হয়ে তাঁর উপসম্পাদকীয়তে বলেন- ”বোধ করি আমাদের কিশোর বেলায় এ রকম একটি মরা ডলফিন নিকটে কোথা্ও ভাসিয়া উঠিলে আমাদের মাতারা উহার ভয় দেখাইয়া আমাদের ঘুম পাড়াইতে পারিতেন। কিন্ত বর্তমান যুগের কিশোররা ইহাকে যে শুধু ভয় পায় না তাহা নহে ইহার মধ্যে যে অর্থকরী দিক রহিয়াছে তাহাও বুঝিয়া গিয়াছে। এর পরিণাম যে কি হইবে বলা মুশকিল।”

সেই সব কিশোরদের অকালপক্কতা কালে কালে কৃতি নেতাদের পরচর্যায় আজ কিশোর গ্যাং এ রূপান্তরিত হয়েছে। এখন এলাকার আধিপত্য বিস্তার, মাদক ব্যাবসা, চাঁদাবাজী বা খুনের মতো কাজে নেতাদের অন্যতম ভরসা কিশোর গ্যাং।

*** ছবিসুত্রঃ Shutterstock + Photoshop
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:২২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×