somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গনতন্ত্র কি জানবেন কোথায় দেখুন

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


থাইল্যান্ডে রাজনৈতিক অস্থিরতা
বিক্ষোভকারীদের বাধা নয়

ইংলাক সিনাওয়াত্রাথাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে চলা গণ-আন্দোলন নাটকীয় মোড় নিয়েছে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর দপ্তরের সামনের বাধা সরিয়ে বিক্ষোভকারীদের ভেতরে প্রবেশের আহ্বান জানায় পুলিশ। অবরুদ্ধ সরকারি দপ্তরগুলো থেকেও পুলিশের বাধা সরিয়ে নেওয়া হয়।
তবে বিরোধী নেতা সুথেপ থাগসুবান বলেছেন, সরকার উৎখাতে তাঁদের লড়াই এখনো শেষ হয়নি। সরকারের পতন না হওয়া পর্যন্ত তা চলবে।
গত সোমবার প্রধানমন্ত্রী ইংলাক বলেন, এ সংকট মোচনে তিনি বিরোধীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি। তবে পদত্যাগ করবেন না।
কয়েক দিন ধরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর গতকাল হঠাৎ পুলিশ জানায়, তারা আর বল প্রয়োগ করবে না। বিক্ষোভকারীদের বাধা দেবে না। প্রধানমন্ত্রী ইংলাকের কার্যালয়ের বাইরে পাহারা ও পুলিশের সদর দপ্তরের বাইরে কাঁটাতারের বেড়া তুলে নেওয়া হয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে কোলাকুলি করে। পুলিশের এই আচরণে এমনকি বিক্ষোভকারীরাও বিস্মিত হয়। পরে কয়েক হাজার বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর কার্যালয় গভর্নমেন্ট হাউসের আঙিনায় ঢোকে। প্রায় এক ঘণ্টা অবস্থানের পর তারা ওই স্থান ত্যাগ করে।
হঠাৎ পুলিশের এই কৌশল পরিবর্তনের কারণ স্পষ্ট নয়। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সংঘাতসহ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই তাদের পক্ষ থেকে এই কৌশল নেওয়া হয়েছে।
নগর পুলিশের প্রধান কামরোনউইট থুপক্রাজাং বলেন, ‘আজ কাঁদানে গ্যাসের কোনো শেল নিক্ষেপ করবে না পুলিশ। যদি আমরা প্রতিরোধ করি, তাহলে আরও অনেকে হতাহত হবে।’
কাল বৃহস্পতিবার রাজা ভূমিবল আদুলিয়াদেজের ৮৬তম জন্মদিন। দিনটি সারা দেশে আনন্দের সঙ্গে উদ্যাপন করা হয়। সাধারণত নাগরিকেরা শান্তি ও রাজতন্ত্রের প্রতি আনুগত্য প্রকাশ করে দিনটি উদ্যাপন করে।
ইংলাকের সরকার পদত্যাগ করে অনির্বাচিত ‘পিপলস কাউন্সিলের’ কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে গণ-আন্দোলনের ডাক দেয় বিরোধীরা। সাবেক উপপ্রধানমন্ত্রী ও বিরোধী দল ডেমোক্র্যাট পার্টির নেতা সুথেপ গত শুক্রবার রাতে ব্যাংককে এক সমাবেশে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দেন।
সুথেপের আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার বিক্ষোভকারী সেনা সদর দপ্তর, প্রধানমন্ত্রীর দলীয় কার্যালয় ও রাষ্ট্রীয় টেলিকম কোম্পানির কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর অবরোধ করে। গণ-আন্দোলন রাজধানীর বাইরেও ছড়িয়ে পড়ে। সেখানে স্থানীয় সরকারি কার্যালয়গুলো অবরোধ করে রেখেছে বিক্ষোভকারীরা।
গতকাল প্রধানমন্ত্রী ইংলাক হুয়া হিন অবকাশযাপন কেন্দ্রে যান। রাজার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সেখানে অনুশীলন করতে গেছেন তিনি।
২০১০ সালে রক্তাক্ত বিক্ষোভের পর থাইল্যান্ডে এখন সবচেয়ে বড় ধরনের গণবিক্ষোভ চলছে। ২০০৬ সালে সেনা অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত হন। পরে স্বেচ্ছানির্বাসিত থাকসিনের অনুপস্থিতিতে সর্বোচ্চ আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেন।
সম্প্রতি তাঁর বোন বর্তমান প্রধানমন্ত্রী ইংলাক একটি বিল পাসের চেষ্টা করেন। ওই বিল পাস করা হলে থাকসিন আবার স্বদেশে প্রত্যাবর্তন করবেন—এমন আশঙ্কা থেকে ২৪ নভেম্বর বিক্ষোভ শুরু হয়। এএফপি ও বিবিসি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×