======================
এক একটা শ্বাস জেনো না পাওয়ার
কিছু খোঁজার সৃষ্টি স্বাদ!
তবুও ভাবতে হয় গভীর রাতের ভাবনা-
যাচ্ছে এভাবেই চিনা জানা ভাঙ্গা বাদ;
নতুন প্রভাত জেনো প্রজাপতির ডানায়
ছন্দবিরল গান একটু একটু শুনতে
চাওয়া শিশির বিন্দু- এমন কি উড়ন্ত
ধূলিকণা, অথচ পাখির নিশ্বাস চাই সোনালি
আকাশের জোছনায়;
ঘাসফুলের মেলা- মধ্যদুপুর একলা
রঙবিরল ফড়িং শুধু দুলছে দুলছে কোন বেলা
অনুভূতি যাচ্ছে ছুঁয়ে- ভীষণ আঁধার
নাকের ভীতর শ্বাস- তবুও কষ্ট বুঝে না-
এমন হাসির একটা চাঁদ।
১৪ আষাঢ় ১৪২৬, ২৮ জুন ২০
---------------------------------

সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০২০ দুপুর ১২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




