
এই জন্মের প্রথা শুধু
জল মাটির সাথে মিশে যাচ্ছে;
ঘাসফড়িংরা জন্ম দিনের
শুভেচ্ছাই দুলছে!
ও দিকে চাঁদ মুচকি হাসির
আড়ালে অমবস্যায় ঢাকছে;
যেখানে দলছুট মাঠে প্রণয়ের
আকাশ ঘুড়ি হয়ে গেছে-
সেখানে কি করে জন্ম দিন
সুমিষ্টি প্রণয়ে আশা জাগে-
কেক বিস্কুট উইপোকা বাসর ঘর
তবু নিজেই নিজে শুভেচ্ছা নেয়
আজ নাকি আমার জন্ম দিন!
২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই’২৪
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





