
আলহামদু লিল্লাহ! ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসুলিল্লাহ
নায়ক ইলিয়াস কাঞ্চন, এখন তার পরিচয় এর থেকে বেশি কিছু। একজন অদম্য সৈনিক। ২৫ বছর ধরে অবিচল সে এক দাবিতে । নিরাপদ সড়ক চাই। এ দাবি এখন আর তার একার নয়। এ দাবি বাংলার প্রতিটি মানুষের। আজ তিনি নায়ক কিন্তু সিনেমার নয়, বাস্তবের নায়ক । নিরাপদ সড়ক চাই আন্দোলনের নায়ক।
দিন টা ১৯৯৩ সালের ২২ অক্টোবর। সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন চট্টগ্রামে। হঠাৎ একটি সংবাদ! এ দুঃস্বপ্ন নয়, রূঢ় বাস্তবতা । তার স্ত্রীর মৃত্যু। অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। ছেলেকে জড়িয়ে ধরে কাঁদলেন খানিকক্ষণ। ছোট্ট ছেলেকে সান্ত্বনা দেওয়ার ভাষা তার ছিল না। কিন্তু তার যেটা ছিল সেটা হলো শোককে শক্তিতে রূপান্তর এর ক্ষমতা। সে বছরই ১ ডিসেম্বর গড়ে তোলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলন।
সেই দিন থেকে তিনি একাই লড়ে যাচ্ছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনে। তার স্লোগান একটাই পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়। গোটা কতক লোকজনও পেলে ন। কিন্তু উল্লেখ করার মতো কেউ ছিল না। কিন্তু তিনি দমে যাননি। চালিয়ে গেলেন তার আন্দোলন। নিজ খরচে স্কুল, কলেজে সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সচেতনতা মূলক কর্মকান্ড চালিয়ে গেলেন। রাস্তায় মিছিল করা, ছোট ছোট সমাবেশ, মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট, পোস্টার ইত্যাদি বিতরণ।, হেলমেট উপহার দিয়ে সড়ক আইন মানার পক্ষে সচেতনতা তৈরি করা ইত্যাদি কর্মকাণ্ড।
কিন্তু পরিবহন শ্রমিকেরা, ড্রাইভার বা মালিকেরা টাকি শত্রুই ভাবলেন। কিন্তু তিনি তাদের কে আপন করে নিলেন। ছোটখাটো ট্রেনিং এর ব্যবস্থা করলেন ড্রাইভার দের কে। তারা অন্তত এতোটুকু বুঝলো যে নিরাপদ সড়ক চাই আন্দোলন তাদের শত্রু না। ইলিয়াস কাঞ্চন এক টকশোতে গর্ব করে বলেছিলেন যে আমি অন্তত এতোটুকু বুঝাতে পেরেছি যে আমি কারও শত্রু না। আমরা সবাই মিলে পথকে শান্তির বানাতে চাই।
বহুদিন পর এলো সেই সফলতা। ২০১৭ সালে তার অদম্য প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তার স্ত্রীর মৃত্যু দিবস ২২ অক্টোবর কে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে সরকারি ভাবে পালন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর পরপরই ২০১৮ সালে তার কাজের স্বীকৃতিস্বরূপ একুশে পদকে ভূষিত হন তিনি। কিন্তু তার স্বপ্ন ছিল নিরাপদ সড়ক চাই আন্দোলন হোক প্রত্যেকটি মানুষের। মহান আল্লাহ তাঁর স্বপ্নকে পূরণ করেছেন। আর ২০১৮ সালেই তার নিরাপদ সড়ক চাই আন্দোলন এখন বাংলার প্রতিটি মানুষের আন্দোলন। বাংলার প্রতিটি মানুষই এখন গর্জে উঠেছে। তাদের একটাই দাবি নিরাপদ সড়ক চাই। দীর্ঘ ২৫ বছর পরিশ্রমের পর তার স্বপ্ন পূরণ হল।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



