somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসামে দুর্যোগ এবং আমাদের পূর্ব প্রস্তুতি!!! (প্রথম পর্ব)

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলহামদু লিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসুলিল্লাহ


কথায় বলে দুর্যোগে পূর্ব প্রস্তুতি ভালো থাকলে, ক্ষতির সম্ভাবনা অনেক কম থাকে। আসামের ' বৈধ নাগরিক তালিকা ' নামের ঝড় আমাদেরকে যে কোন সময় আঘাত করতে পারে। সে হিসেবে আগেভাগে পূর্ব প্রস্তুতি নিলে ক্ষতির সম্ভাবনা কমতে পারে।

আসামে বর্তমানে এন আর সি বা বৈধ নাগরিকপঞ্জিতে প্রায় ৪০ লক্ষ বাংলা ভাষাভাষী লোক বাদ পড়েছে। বর্তমান বিজেপি সরকারের স্বার্থসিদ্ধি অর্থাৎ আসামে বিজেপির ভোট ব্যাংকে স্থায়ী সুবিধা প্রাপ্তির অন্যতম হাতিয়ার এ নাগরিকপঞ্জী। যার ফলে সমস্যা দিনে দিনে কেবলই প্রকট আকার ধারণ করছে।

কিন্তু প্রশ্ন হল এতগুলো মানুষের নাগরিক অধিকার কেড়ে নিয়ে ভারত সরকার তাদেরকে কি ভারতে বসিয়ে রাখবে? কি গ্যারান্টি আছে যে আজ না হয় দু'বছর পর বা পাঁচ বছর পর ভারত সরকার তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করবে না!!

অর্থাৎ এ বিষয় নিয়ে বাংলাদেশের মাথা ঘামাতেই হবে। শুধুমাত্র ভারতের অভ্যন্তরীণ ব্যাপার বলে নিশ্চিন্ত থাকা কোন মতেই ঠিক হবে না।

এটা অস্বীকার করার কোন উপায় নেই যে আসামের অনেক লোক বা তাদের পূর্ব পুরুষেরা সত্যিকার অর্থেই বাংলাদেশের এক সময়কার অধিবাসী। তারা আমাদেরই ভাই আমাদেরই বোন। একসময় বাংলাদেশ তাদের আমাদের মতই জায়গা জমি বাড়িঘর ছিল। তারা মোটেও রোহিঙ্গাদের মতো না। তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা শুরু করলে আমাদের আবশ্যক দায়িত্ব হয়ে দাঁড়াবে তাদেরকে জায়গা দেয়া।

সুতরাং আমাদের পূর্ব প্রস্তুতি নিতেই হবে।


পূর্ব প্রস্তুতি সরকারি পর্যায় থেকেই নিতে হবে। কিভাবে প্রস্তুতি নিবে তা নির্ভর করে সরকারের দৃষ্টিভঙ্গির ওপর। আসামের বাঙালি জনসংখ্যার দিকে সরকার ৩ ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করতে পারে।
১. কঠোর অবস্থান: ভারত থেকে কোনভাবেই কোন লোককে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।
২. নমনীয় ও যৌক্তিক অবস্থান: ভারতকে সমঝোতা ও সতর্ক দুটোই করা। বন্ধুরাষ্ট্র হিসেবে তাদের বোঝানো। এবং একান্ত বাধ্য হলে তাদেরকে গ্রহণ করা
৩. নতজানু নীতি: ভারতের প্রতি নতজানু হয়ে তাদের কথা মতো আসামের লোকদের গ্রহণ করা।


তিনটি অবস্থান ও এ সংক্রান্ত পূর্ব প্রস্তুতি নিয়ে আমার বিশ্লেষণ থাকছে আগামী পর্বে।
ছবিসূত্র: google
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৬
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×