somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামীলীগ আমল(রিপোষ্ট)

২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যাংকিং সেক্টর:বাংলাদেশের ইতিহাসে ব্যাংকিং সেক্টরে নজিরবীহিন লুটপাট হয়েছে গত ৫ বছর।সরকারের সহযোগীতায় দলীয় লোকজন সোনালী ব্যাংক বেসিক ব্যাংক ছাড়াও আরো অনেক ব্যাংকের টাকা লুটপাট করেছে গত ৫ বছর।দলীয় পরিচালনা পর্ষদ র্দুনীতিবাজদের অবৈধভাবে ব্যাংক ঋণ দিয়ে ব্যাংকিং সেক্টরকে অস্থিতিশীল করেছে।সরকারের মন্ত্রী এমপি উপদেষ্টারা ব্যাংকের টাকা অবৈধভাবে ঋণ দিতে নানা ভাবে প্রভাব বিস্তার করেছে।স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী সুবাস সিংহ রায় জান্নাত আরা হেনরী সহ শীর্ষ স্থানীয় আওয়ামী লীগের নেতারা ব্যাংকিং সেক্টরে লুটপাটে সরাসরি দায়ি।দলীয় বিবেচনায় ব্যাংকের অনুমোদন দেওয়ায় ব্যাংকিং সেক্টরে চরম অসন্তুষ বিরাজ করছে।ডেসটিনি:প্রতারক ডেসটিনি মানুষকে অনেক টাকার লোভ দেখিয়ে কোটি কোটি টাকা প্রতারনার মাধ্যমে আত্নসাত্‍ করেছে।হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।ডেসটিনির বিদেশে অর্ধ পাচারে আওয়ামীলীগ পন্থি সেক্টর কমান্ডারস ফোরাম সহযোগীতা করেছে।সেক্টর কমান্ডারস ফোরামের নেতা সাবেক সেনাপ্রধান হারুন অর রশিদ ডেসটিনির সভাপতি।শেয়ার বাজার:শেয়ার বাজার কারসাজি ঠেকাতে আওয়ামীলীগ গত ৫ বছর ব্যর্থ হয়েছে।বিনিয়োগকারীদের শেয়ার বাজারে ডেকে এনে বিনিয়োগ করিয়েছে সরকার যখন শেয়ার মার্কেটে দরপতন শুরু হয় লক্ষ লক্ষ বিনিয়োগকারী সর্বশান্ত হয় তখন সরকার বিনিয়োগকারীদের পাশে না দাড়িয়ে তাদের সাথে প্রতারনা করেছে।গত ৫ বছর শেয়ার বাজারের হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আওয়ামীলীগের লোকজন।শেয়ার বাজার র্দুনীতির সাথে জড়িত প্রধান ব্যক্তি সালমান এফ রহমান বহাল তবিয়তে আছেন এবং সরকার ও আওয়ামীলীগে ব্যাপক প্রভাব বিস্তার করেছেন গত ৫ বছর।র্দুনীতিবাজদের প্রভাবের কারনে ইব্রাহিম খালেদের তদন্ত রির্পোট র্পযন্ত প্রকাশ করতে পারে নাই সরকার।গত 5 বছর শেয়ার বাজারে আওয়ামীলীগের লুটপাটের কারনে ৩০ লক্ষ বিনিয়োগকারী এবং তাদের পরিবারের সদস্য মিলিয়ে ১ কোটি মানুষের ভাগ্য বিপর্যয়ের সম্মুখীন হয়েছে।ডাকাতের মত ক্ষুদ্র বিনিয়োগকারীদের অর্থ সরকার ডাকাতি করেছে।যোগাযোগ:গত ৫ বছর সারাদেশের রাস্তা ভাঙ্গা গর্তে পরিনত হয়েছে।রাস্তা সংস্কার না করার ফলে সড়ক র্দুঘটনায় প্রতিদিন ১৫ জন মানুষ মারা যাচ্ছে।পরিবহন সেক্টর মন্ত্রী সাজাহান খানের র্দুনীতির কারনে চরম খারাপ অবস্থা সৃষ্টি হয়েছে।ছাত্রলীগ:ছাত্রলীগের সন্ত্রাস চাদাবাজি বোমাবাজি হলদখলের কারনে বিশ্ববিদ্যালয় গুলোতে অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান ছিল গত ৫ বছর।শিক্ষার্থীদের পড়াশুনায় বিঘ্ন ঘটেছে।অনেক শিক্ষার্থীকে প্রান দিতে হয়েছে।ঐতিহ্যবাহী সিলেটের এমসি কলেজ পুড়িয়ে দিয়েছে ছাত্রলীগ।গত ৫ বছর র্ভতি বানিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে ছাত্রলীগ।টেন্ডারবাজিতে অন্যকোন সংগঠন ছাত্রলীগকে পেছনে ফেলতে পারে নাই।বিশ্ববিদ্যালয় গুলো দিনের পর দিন বন্ধ থাকায় লেখাপড়ার বিঘ্ন ঘটেছে এবং দীর্ঘ সেসন জট সৃষ্টি হয়েছে।ছাত্রলীগের অস্ত্রধারী সন্ত্রাসীরা প্রকাশ্যে বিশ্ববিদ্যালয় গুলোতে অস্ত্রের মহরা দিয়েছে।বাংলাদেশের সমস্ত জাতিয় দৈনিক পত্রিকায় অস্ত্র হাতে ছাত্রলীগের ছবি এসেছে।গুম:গত ৫ বছর শত শত ভিন্ন মতের সমর্থক গুম হয়েছে।অসহায় পরিবার জানতেও পারছে না তারা জীবিত না মৃত।রাজনীতিবিদ ইলিয়াস আলী চৌধুরী আলম সহ ছাত্র শিক্ষক গার্মেন্টস শ্রেমিক নেতা রাজনীতিবিদ ব্যবসায়ী অনেকেই গুম হয়েছে গত ৫ বছরে।গুম হওয়া মানুষের লাশ পাওয়া যাচ্ছে খাল বিল জলাশয় ময়লার ডাষ্টবিন ব্রিজ নদী থেকে।অনেকের আবার দীর্ঘ দিন যাবত লাশও পাওয়া যাচ্ছে না।তাদের কি হয়েছে কেউ জানতে পারছে না।পদ্ধা সেতু:পদ্ধা সেতু র্দুনীতির কারনে সারা পৃথিবী ব্যাপি বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।পদ্ধা সেতু র্দুনীতির সাথে প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্য জড়িত আছে এমন খবর শুনা যায়।শুধু মাত্র আবুল হোসেনের একার পক্ষে এত বড় র্দুনীতি করা কঠিন।শীর্ষ স্থানীয় নেতা নেত্রী ছাড়া র্দুনীতি করার পর তা সামাল দেওয়াও শুধু মাত্র আবুল হোসেনের পক্ষে সম্ভব নয়।।র্দুনীতিবাজ আবুল হোসেনকে দেশ প্রেমিক উপাধি দেওয়ায় প্রমানিত হয়েছে সরকারের শীর্ষ নেতৃত্ব র্দুনীতির সাথে সরাসরি জড়িত।পদ্ধা সেতু র্দুনীতির কারনে বাংলাদেশের উন্নয়ন অংশিদার বিশ্বব্যাংকের সাথে সর্ম্পক ক্ষতিগ্রস্ত হয়েছে।বিশ্বব্যাংকের কোন কথা আমলে না নিয়ে পদ্ধা সেতু র্দুনীতির সাথে জড়িতদের রক্ষায় সরকার কঠিন চেষ্টা চালিয়েছে।পদ্ধা সেতু তৈরী করতে আওয়ামী লীগ সরকার গত ৫ বছর চরম ভাবে ব্যর্থ।পদ্ধা সেতু হওয়ার সাথে বাংলাদেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষা জড়িত।তাদের দীর্ঘ দিনের প্রত্যাশা ছিল পদ্ধা সেতু।গার্মেন্টস:আওয়ামী লীগ শ্রেমিকদের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা বাতিল করে।শ্রেমিক আন্দোলন নিরসন করতে চরম ব্যর্থ সরকার।বিদ্যুত্‍:গত নির্বাচনে বিদ্যুত্‍ সেক্টর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিল আওয়ামী লীগ।গত ৫ বছর ব্যায়বহুল কুইক রেন্টালে বিদ্যুত্‍ উত্‍পাদনের কারনে ৬ দফায় বিদ্যুতের মূল্য বৃদ্ধি করতে হয়েছে।বার বার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করায় গ্রাহকদের বিদ্যুত্‍ বিল পরিশোধ করতে কষ্ট হচ্ছে।কুইক রেন্টাল দিয়েও বিদ্যুতের ঘাটতি পূরন করতে পারে নাই সরকার।বিদ্যুত্‍ সংকটে শিল্প কারখানায় উত্‍পাদন চরম ভাবে ব্যাহত হয়েছে গত ৫ বছর।বিদ্যুত্‍ সংকটে অনেক কল কারখানা বদ্ধ হয়ে গেছে।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×