‘বিহঙ্গ’ বিতর্ক ঘনীভূত হয়ে উঠছে। রহস্যাবৃত হয়ে পড়ছে বিহঙ্গ পরিবহনে অগ্নিকাণ্ডের ঘটনা।সে সম্পর্কে এখনো পুলিশ গোয়েন্দারা অন্ধকারে।॥ গত ২৮ নভেম্বর রাজধানীর শাহবাগ পুলিশ কন্ট্রোল রুমের সামনে বিহঙ্গ পরিবহনের একটি গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এই ঘটনায় ১৯ জন দগ্ধ হন।আগুনের ঘটনায় উসকানিদাতা ও ইন্ধনদাতার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও জামায়াতের ১৬ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।‘বিহঙ্গ’ নামে পরিবহনটির চেয়ারম্যান হচ্ছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি পঙ্কজ দেবনাথ। যিনি এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বরিশালের একটি আসন থেকে। ২৮ নভেম্বর এই পরিবহনেরই একটি বাসে পেট্রলবোমায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শাহবাগে। চলতি বছরের ১৩ মার্চ জামায়াতের হরতাল চলাকালে শেওড়াপাড়ার আলহেলাল হাসপাতালের সামনে এই বাসের ভেতর থেকে ককটেল মারা হয়। গত ৬ জুলাই খালেদা জিয়ার গাড়িকে ধাক্কা দেয়ার চেষ্টা করে একটি বাস। অনুসন্ধানে জানা যায়, ওই বাসটি ছিল বিহঙ্গ পরিবহনেরই একটি বাস। এসব কারণেই বিহঙ্গ পরিবহনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনাটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। নানা সন্দেহের ডালপালা মেলছে এই বোমা নিক্ষেপ ও হতাহতের ঘটনা নিয়ে। এ দিকে পুলিশ কন্ট্রোল রুমের সামনে এমন একটি নৃশংস ঘটনা ঘটিয়ে কিভাবে দুর্বৃত্তরা পালালো তা নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন। প্রত্যক্ষদর্শীদের কয়েকজন বলেছেন, বোমা নিক্ষেপের পর চালক বেশ কিছু দূর গাড়িটিকে চালিয়ে নিয়ে যান। এতে হতাহতের পরিমাণ আরো বেড়েছে বলে অনেকে মন্তব্য করেন। কিন্তু ওই চালক এবং হেলপারকে পুলিশ জিজ্ঞাসাবাদেরও প্রয়োজন মনে করেনি।এ দিকে শাহবাগ থানার ওসি গতরাতে নয়া দিগন্তকে বলেন, বিহঙ্গ পরিবহনের মালিক রয়েছেন অনেকে। এর চেয়ারম্যান হচ্ছেন পঙ্কজ দেবনাথ। তিনি বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত রিজভি আহমেদ ছাড়া আর কাউকে গ্রেফতার করা যায়নি। এ দিকে একাধিক সূত্র জানায়, কারা এই পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় সরাসরি জড়িত তাদের গ্রেফতারে পুলিশ ও গোয়েন্দাদের কোনো উদ্যোগ নেই। তারা দাবড়ে বেড়াচ্ছে ১৮ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের।নয়া দিগন্ত
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
এ আই নিয়ে ভাবনা

গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।