চিহ্নিত নাস্তিক মুরতাদ কর্তৃক আবারও জঘন্যতম ইসলাম অবমাননা শুরু হয়েছে উল্লেখ করে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী এসব নাস্তিক এবং নাস্তিক্যবাদের দোসরদের বিরুদ্ধে সর্বত্রই প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। শাপলা চত্বরে গণহত্যায় জড়িতদের বিচার বাংলার মাটিতে হবে মন্তব্য করে তিনি তৌহিদী জনতাকে খুনীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।তিনি বলেন আবারও দেশের কিছু নাস্তিক-মুরতাদ কর্তৃক জঘন্যতম কুরুচিপূর্ণ ভাষায় মহান আল্লাহ তায়ালা, হযরত রাসূল (সা.) পবিত্র কুরআন ও ইসলামের মৌলিক আকিদা-বিশ্বাসের ওপর আক্রমণ করে ব্লগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন লেখা প্রকাশ করতে শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী, উস্কানিমূলক লেখা, বক্তব্য, মন্তব্যকারীদের প্রতিহত করার জন্য দেশের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতাকে আবারো প্রস্তুত হতে হবে। শহর-নগর, মফস্বল, গ্রাম-গঞ্জ সর্বত্র তাদের দোসরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা নাস্তিকদের পক্ষাবলম্বন করে ৫ মে শাপলা চত্বরে আলেম-ওলামা ও নবীপ্রেমিক জনতার ওপর ইতিহাসের বর্বরোচিত হত্যাকা- চালিয়েছে এদেশের মাটিতে তাদের বিচার হতে হবে।আল্লামা জুনাইদ বাবুনগরী আরও বলেন, সংশ্লিষ্ট সকলের মনে রাখা উচিত, শতকরা নব্বই শতাংশ মুসলমানের দেশ বাংলাদেশ। এখানে সব ধর্মের মানুষ সৌহার্দ ও সম্প্রীতিতে পাশাপাশি শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছে। যারা আজ সেই বাংলাদেশ থেকে ইসলামকে সমূলে উৎখাতের হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা একটি প্রভাবশালী ইসলাম বিদ্বেষী চক্র। বস্তুতপক্ষে তারা একদিকে দেশ থেকে ইসলাম নির্মূলের নীলনকশা বাস্তবায়ন শুরু করেছে; অন্যদিকে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করতে চায়।দীর্ঘদিন থেকেই কতিপয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া তাদের অন্ধ সমর্থক ও নির্লজ্জ সহযোগী হিসেবে প্রতিনিয়ত ইসলাম, মুসলমান ও আলেম-ওলামাদের হেয়প্রতিপন্ন করার হীন চেষ্টায় লিপ্ত রয়েছে। তারা আলেম-ওলামা ও মাদারিসে দীনিয়্যার বিরুদ্ধে হরদম মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করে জাতিকে বিভক্ত করার অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।
নাস্তিক্যবাদের দোসরদের বিরুদ্ধে সর্বত্র প্রতিরোধ গড়ে তুলুন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
এ আই নিয়ে ভাবনা

গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।