মাহমুদুর রহমান
০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশী পত্রিকা দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগার থেকে ঢাকায় পুলিশি হেফাজতে হস্তান্তর করায় তিনি নির্যাতনের মুখে রয়েছেন। এমন আশঙ্কা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েব সাইটে গত ৫ ডিসেম্বর এক বিবৃতি প্রকাশ করে এ আশঙ্কার কথা জানানো হয়। ওই বিবৃতিতে জানানো হয়, গত ৪ ডিসেম্বর মাহমুদুর রহমানকে কাশিমপুর কারাগার থেকে হস্তান্তর করে পুলিশের হেফাজতে ঢাকায় আনা হয়।
অ্যামনেস্টির ওই বিবৃতিতে আরো বলা হয়, গত এপ্রিলে পুলিশের হেফাজতে নেয়া হলে মাহমুদুর রহমানের আইনজীবীর পক্ষ থেকে বলা হয়, তাকে নির্যাতন করা হয়েছে। তবে ওই অভিযোগের বিশ্বাসযোগ্যতা রয়েছে।
মাহমুদুর রহমানের আইনজীবীর বরাতে অ্যামনেস্টি বলেছে, মাহমুদুর রহমানকে কাশিমপুর কারাগার-২ থেকে ৪ ডিসেম্বর ঢাকার তেজগাঁও থানায় পুলিশের হেফাজতে আনা হয়েছে। এতে তাকে নির্যাতন করা হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। অ্যামনেস্টির বিবৃতিতে আরো বলা হয়, ব্যাপকভাবে প্রচার আছে বাংলাদেশের পুলিশের হেফাজতে নির্যাতন করা একটি সাধারণ ঘটনা।
মাহমুদুর রহমানকে চলতি বছর ১৭ এপ্রিল আমার দেশের কার্যালয় থেকে গ্রেফতার করা হয়।নয়া দিগন্ত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন