somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামী মিডিয়া

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) পাঁচটি বেসরকারি টিভি স্টেশন তাদের সংবাদ পরিবেশনে তাত্পর্যপূর্ণ মাত্রায় রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলে জানিয়েছে ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল। এসব চ্যালেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে মূলত নেতিবাচক বা কূত্সামূলক সংবাদ প্রকাশ করে থাকে। বিটিভির পাশাপাশি চারটি প্রাইভেট চ্যানেলের মধ্যে চ্যানেল আই এবং একাত্তর খালেদা জিয়া সম্পর্কে সবচেয়ে বেশি পরিমাণ নেতিবাচক খবর প্রচার করে। এরপরেই আছে সময় টিভি ও এটিএন বাংলা। খালেদা জিয়া সম্পর্কে নেতিবাচক সংবাদ প্রকাশে কম যায়নি এনটিভিও। আন্তর্জাতিক এই এনজিওর অধীনে পরিচালিত চলমান এক সংবাদ মনিটরিংয়ে বিষয়টি ধরা পড়েছে, যা প্রকাশ করেছে ইংরেজি দৈনিক নিউ এজ। যে পাঁচটি চ্যানেলকে এই গবেষণার জন্য বেছে নেয়া হয়েছিল, সেগুলো হলো এটিএন বাংলা, চ্যানেল আই, সময় টিভি, এনটিভি এবং একাত্তর।ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের ডাটাবেজ অনুযায়ী, এটিএন বাংলা শেখ হাসিনার বিরুদ্ধে ইতিবাচক সংবাদ প্রচারের বিপরীতে ৩ গুণ বেশি পরিমাণ নেতিবাচক সংবাদ প্রচার করেছে (১০/৩২) অন্যদিকে খালেদা জিয়া সম্পর্কে প্রচারিত ইতিবাচক খবরের ৮ গুণ বেশি নেতিবাচক খবর প্রচার করেছে (৬/৫২) এনটিভিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ৫৫টি নেতিবাচক এবং ১৬টি ইতিবাচক বিবৃতি প্রচার করা হয়।সেখানে খালেদা জিয়া সম্পর্কে ৪৩টি নেতিবাচক এবং মাত্র ৩টি ইতিবাচক বিবৃতি প্রচার করা হয়।চারটি প্রাইভেট চ্যানেলের মধ্যে চ্যানেল আই এবং একাত্তর খালেদা জিয়া সম্পর্কে সবচেয়ে বেশি পরিমাণ নেতিবাচক খবর প্রচার করে।এনজিওটির গবেষণায় দেখা যায়,চ্যানেল আই বিরোধীদলীয় নেতা সম্পর্কে ৫৭টি নেতিবাচক মন্তব্য প্রচার করে।আর ইতিবাচক মন্তব্য প্রচার করে মাত্র ৩টি(২০:১ অনুপাতে)আর একাত্তর ৪৫টি নেতিবাচক মন্তব্যের বিপরীতে মাত্র একটি ইতিবাচক মন্তব্য প্রচার করে(১৫:১ অনুপাতে)অন্যদিকে দুটি চ্যানেলই শেখ হাসিনা সম্পর্কে যে নেতিবাচক ও ইতিবাচক মন্তব্য প্রচার করে,তার অনুপাতের ব্যবধান খুবই কম।চ্যানেল আই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ২৪টি নেতিবাচক খবরের বিপরীতে ১৬টি ইতিবাচক মন্তব্য প্রচার করে (১.৫:১ অনুপাতে) আর একাত্তর ৩৯টি নেতিবাচক মন্তব্যের বিপরীতে ১৫টি ইতিবাচক মন্তব্য প্রচার করে (২.৫:১ অনুপাতে) সময় টিভি শেখ হাসিনা সম্পর্কে ২০টি নেতিবাচক মন্তব্যের বিপরীতে সর্বোচ্চ ১৬টি ইতিবাচক মন্তব্য প্রচার করে।অন্যদিকে চ্যানেলটি খালেদা সম্পর্কে ৪৮টি নেতিবাচক মন্তব্যের বিপরীতে মাত্র ৭টি ইতিবাচক মন্তব্য প্রচার করে।রাজনৈতিক দলের নেতাদের সম্পর্কে খবর প্রচারের ক্ষেত্রেও চ্যানেলগুলো বিএনপি নেতাদের সম্পর্কেই বেশি নেতিবাচক খবর প্রচার করে।বিএনপি নেতাদের সম্পর্কে মন্তব্য প্রচারের ক্ষেত্রে এটিএন বাংলা ৯৪টি নেতিবাচক মন্তব্যের বিপরীতে মাত্র ৯টি ইতিবাচক মন্তব্য প্রচার করে; এনটিভি ৭৯টি নেতিবাচক মন্তব্যের বিপরীতে ৭টি ইতিবাচক মন্তব্য প্রচার করে; চ্যানলে আই ৯৬টির বিপরীতে ৪টি; সময় টিভি ৮৮টির বিপরীতে ৬টি এবং একাত্তর ৬৭টি নেতিবাচক মন্তব্যের বিপরীতে মাত্র ৩টি ইতিবাচক মন্তব্য প্রচার করে। তবে জরিপে দেখা গেছে, পাঁচ বেসরকারি টিভি চ্যানেলে তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে প্রচারিত সংবাদের বক্তব্য এবং বিবৃতিগুলোর বেশিরভাগই ইতিবাচক ছিল। তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে বিটিভি যতটা নেতিবাচক মন্তব্য প্রচার করেছে, তার চেয়ে অনেক কম নেতিবাচক মন্তব্য প্রচার করেছে বেসরকারি টিভি চ্যানেলগুলো। এটিএন বাংলা তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে যে ৬০টি বিবৃতি এবং মন্তব্য প্রচার করে, তার মধ্যে ৫৩টিই ছিল খুবই ইতিবাচক। আর মাত্র ৪টি ছিল নেতিবাচক বা খুবই নেতিবাচক। একাত্তর টিভি তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে ৪১টি ইতিবাচক মন্তব্য প্রচার করে এবং মাত্র ৬টি নেতিবাচক মন্তব্য বা বিবৃতি প্রচার করে।সূত্র আমার দেশ
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×