আদালত থেকে বের হয়ে মাহমুদুর রহমান যখন হাসিমুখে হাত উচিয়ে স্লোগান দিল কেন জানিনা সেই দৃশ্য দেখে আমার চোখ থেকে দু'ফোটা অশ্রু গড়িয়ে পড়ল।
যন্ত্রনায় হৃদয় ক্ষতবিক্ষত হলো। আমরা তার জন্য কিছুই করতে পারলাম না। কতবড় স্বার্থপর আমরা ! একটা মানুষ আমাদের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে কি দুর্বিসহ বিভিষিকাময় জীবন কাটাচ্ছে। অথচ আমরা নির্বিকার সয়ে যাচ্ছি!
এমনকি বিএনপির বহু নেতা সরকারের সংগে হাত মিলিয়ে জেল-জুলুম এড়িয়ে ব্যবসা বানিজ্য করে আরো কোটিপতি হচ্ছে। আমি নির্দ্বিধায় স্বীকার করি তার মত সাহসী মানুষ জীবনে খুব কমেই দেখেছি।
বিএনপি-জামায়াতের নয়াদিগন্ত, এনটিভি,বাংলাভিশন সহ সকল মিডিয়া যখন শাহবাগীদের বন্দনায় মত্ত তখন মাহমুদুর রহমান প্রথম শিরোনাম করেছিল, শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি :
মাহমুদুর রহমান বড় ভুল সময়ে জন্ম নিয়েছে, মেরুদণ্ডহীন একটি সমাজে জন্ম নিয়েছে। আমরা যারা তাকে ভালোবাসি, আবেগে চোখের জ্বল ফেলি তারাও মেরদন্ডহীন।
সরি মাহমুদুর রহমান ক্ষমা করবেন। সর্বশেষ দেখা হবার দিন আপনি বলেছিলেন, গ্রেফতার কে আমি ভয় পাই না। নিজের জামা কাপড়ের ব্যাগ গুছিয়ে গ্রেফতারের অপেক্ষায় কয়েক মাস অফিসেই ঘুমিয়ে ছিলেন। এতবড় স্বৈরক্ষমতাধর সরকারো পারেনি আপনাকে দিনের আলোতে গ্রেফতার করতে। ভোররাতে চুপিচুপি তারা এসে কমাণ্ড স্টাইলে আপনাকে সংবিধান বহির্ভূত ভাবে আটক করে।
যেই দুদুক কে আমরা জানি চোর লুটেরাদের ভালো মানুষের সৎ দেশ প্রেমিকের সার্টফিকেট দেন তারাই বিনাদোষে একটি ফালতু মামলায় আপনাকে সাজা দিল।
আল্লাহর কাছে বিচার দিলাম। তিনি এর বিচার করবেন। প্রহশনের বিচারে যারা জড়িত তাদের উচিত সাজা দিবেন।

সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




