সকালে ঘুম থেকে উঠতে উঠতে বেজে গেল ১১টা । প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠার অভ্যাস আমার । কিন্তু বুঝতে পারছিনা আজ দেরি হোল কেন? রাতে ১২ টার দিকে একাউনন্টিং বইটা পড়তে পড়তেই কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। আসলে মেহেরুল ইসলাম স্যারের লেকচারটা গতদিন খুব জটিল ছিল তাই বই নিয়ে বসা । আজ ভার্সিটি তাড়াতাড়ি যাবো বলে রাতেই ভেবে রেখেছিলাম। কিন্তু তা আর হোল না। দেরি করে ঘুম থেক...ে উঠার কারনে মাথাটা কেমন ঝিম ঝিম করছিল। মাথার উপর ফ্যানটা তখনও ফুল স্পিডে ঘুরছিল।ততটা গরম এখনো পড়েনি।তবুও ফুল স্পিডে ফ্যান চালিয়ে লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকার অনুভুতিটা অন্য রকম।প্রতিদিন ভোরে উঠতে দেরি হলে আম্মা ডাকাডাকি শুরু করে।মারুফ ঘুম থেকে উঠ নামাজ পড়ে নে,নামাজের সময় তো পার হয়ে যাচ্ছে।উঠ না বাবা আর কতক্ষন ঘুমাবি।।
কিন্তু আজ আম্মাও ডাকেনি।কেন ডাকেনি বুঝতে পারছিনা।প্রতিদিন নীরা খুব সকালে ফোন করে খোজ নেয় ঘুম থেকে উঠেছি কি?রাতে ঘুম কেমন হোল?ভার্সিটিতে যাব কখন?নীল শার্টটা পরে আসবে আজ,টুকিটাকিতে আবু মামার গরম গরম সিঙ্গারা খাওয়াবে আজ........ ইত্যাদি ইত্যাদি......।।কিন্তু আজ সে ও ফোন করেনি।আজব মেয়ে একটা। ওহো.... মোবাইলটাও তো আজ কাছে নেই।গতকাল অজু করতে গিয়ে পকেট থেকে পড়ে গেছে পানির মধ্যে।....... ঘরের বাইরে কিসের যেন শব্দ শোনা যাচ্ছে। জানালাটা খুলতেই পাশের আম গাছের মুকুলের মিষ্টি সুবাস হুড় হুড় করে ঢুকে পড়লো ঘরে।আজ যেন গন্ধটা আরও বেশি মিষ্টি মনে হচ্ছে।। কিন্ত..... এত মানুষ কি করছে ওখানে.। আজবতো সবাই সাদা লম্বা লম্বা পোশাক পরে আছে। আর আল্লাহু আল্লাহু বলে জিকির করছে। বাইরে আজ সম্পুর্ণ আলাদা পরিবেশ। মিষ্টি সুন্দর একটা সুবাসে চারদিক ম ম করছে। হঠাৎ লক্ষ্য করলাম আমিও সাদা লম্বা পোশাক পরে আছি। তবে আমি এখন কোথায় আছি নিজেকেই প্রশ্ন করলাম..।। জানালার পাশে এক বৃদ্ধ আমাকে ফিশ ফিশ করে বললো তুমি এখন মৃত..................
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




