somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

কবির কাকুতি

লিখেছেন অলিক চক্রবর্ত্তী, ১৬ ই জুন, ২০১৬ রাত ১০:২২


নাঃ, আজ আর কবিতা লেখাই হলো না!
আমি লিখি না, লেখায় সে নিজেই নিজেকে
পা টিপে টিপে এসে ধড়া দেয় আমার কলমে, আজ আর
ধড়া দিল না সে!
ধড়া দিল না সে উথাল-পাথাল অথবা চাপান’উতোর
জাগানো আবেশে,
ধড়া দিল না সে দেশের দশের হাসি-কান্নার
নিত্য অনিত্য পরিহাসে,
ধড়া দিল না সে কোন মৌল প্রতীকি ঘোচাতে চাওয়া
বিপ্লবের আভাসে,
ধড়া দিল... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭০ বার পঠিত     like!

সত্ত্বার শেষ চিঠি

লিখেছেন অলিক চক্রবর্ত্তী, ২৭ শে মে, ২০১৬ রাত ৯:৪০

বন্ধু;
আমি জ্যোৎস্না’র উপত্যকা দেখেছি।
আমার মরা মা’য়ের কোলে তার,-
গন্ধ আমি পেয়েছি!
আমার রবি-নজরুল-সুকান্ত যখন ঘুরে এসেছিলো
জালালাবাদ থেকে জালিয়ানওয়ালা হয়ে ধর্মতলা;
আমি কাশ্মীর চষে সব আখরোট ভেঙে,-
হিমালয়ের কথকতা পেয়েছি!
নম্র যে নিঃশ্বাসে মা’য়ের আলতা-স্রোত ছিলো,
সেখানেই আলতো সুরে কখনো
কন্যাকুমারিকা হেয়েছিলো নির্ভ্যাজাল সত্যি।
তারপর, হাম্বা’রা সব সাম্বা করেছে!
ভুলেছে সিন্ধু’র জলসা।
আমি তার মাঝেও খুঁজেছিলাম,-
নীলে ভরা এক মালসা;
তিস্তা’র গোধূলি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮২ বার পঠিত     like!

কাট শালাদের

লিখেছেন অলিক চক্রবর্ত্তী, ২৭ শে মে, ২০১৬ রাত ৯:৩৪


অনেক হয়েছে কাব্যরোল
এবার কবি অস্ত্র তোল
জাত-জালিয়াৎ ধর্ম-ভাগাড়
কেটে ফ্যাল আছে যতো রাজাকার
অন্ধ কারায় বন্ধ নারী
মানবো না আর টিকি-দাড়ি
ধূতির কাছায় মাররে টান
দেখবি বন্দী কত উঠান
বড্ড তোমার চর্বি মৌলানা
ছাঁটবো পন্ডিত তোমারও পাখনা
নরম হয়ে কলম ধরি না
ধর্মের বুলি পরোয়া করি না
নরম শুধু ভদ্র বলে
দেবো নাকি টান দাড়ির চুলে?
তুলে রাখ তোদের মহাপরিষদ
আমরা নই আর তোদের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬২ বার পঠিত     like!

নয়া মহাভারতের শুনানি

লিখেছেন অলিক চক্রবর্ত্তী, ২৬ শে মে, ২০১৬ রাত ৮:২৫

দার্জিলিঙের শৈল’বুকে ইন্দ্রপ্রস্থ তৈরী হলে কেমন হতে পারতো তার স্থাপত্য, সেটাই দেখতে চায় পঞ্চপান্ডব বন্ধু। উত্তরপ্রদেশের যুধিষ্ঠীর দেশপান্ডে ব্যাস্ত হয়েছে স্থাপত্য চিত্র পরিকল্পনা আঁকার কাজে’ চেন্নাই’য়ের ভীমা রঙ্গনাথন আপাতত টাইগার হিলের পাদদেশের কিছু বস্তি উচ্ছেদ কর্মসূচী নিয়ে গা ঘামাচ্ছে; রাজস্থানের অর্জুন সিং ব্যাস্ত এলাকা থেকে শুরু করে রাজ্যস্তরের নেতা মন্ত্রী... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২৮ বার পঠিত     like!

যাদুকরি অন্বেষা

লিখেছেন অলিক চক্রবর্ত্তী, ২৫ শে মে, ২০১৬ রাত ১০:১৬

মনে পড়ে অন্বেষা,-
প্রথম যেদিন তুমি আমার বাড়িতে এলে
একটা নিখুঁত সন্ধ্যা কাটিয়েছিলে আমার
লেখা’র টেবিলের উপর বসে;
আমায় বলেছিলে,
‘তোমার ঠোঁট দিয়ে নয়, কলম দিয়ে
আমার সারা শরীর’টাকে আদর করো;
বুঝবো তবে ঘোর কেটেছে তোমারও!
আমায় চৌরাশিয়ার বাঁশীর সুর শোনাও
তোমার কলম দিয়ে।
তোমার কলম দিয়েই আমায় দেখাও
বিধ্বস্ত ইরাকের রাজপথ।
আমি শুনতে চাই গুয়াতেমালায় গুজমানের সেই কণ্ঠস্বর
তোমার কলমে।
আমি দেখতে চাই... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৩ বার পঠিত     like!

অন্বেষা যখন রেনেশাঁ

লিখেছেন অলিক চক্রবর্ত্তী, ২৫ শে মে, ২০১৬ রাত ১০:১৩

আজ একটু অতীতে যাই অন্বেষা?
এ খবর সেদিনের, যখন
তুমি লাঙলের ফলার তালে নাচতে রেনেশাঁ হয়ে
সুদূড় বিস্তৃত ধানক্ষেতে তোমার
পা’য়ে পায়েলহীণ পায়েলিয়া বাজতো যখন
কৃ্ষাণ কৃ্ষাণীর মন হয়ে উঠতো হঠাৎ কিন্নর-কিন্নরী!
সে ছন্দ যে গন্ধ ছড়িয়ে দিয়ে যেত
আমরা সকাল থেকে সন্ধ্যে
সন্ধ্যে থেকে রাত, গা’য় মাখতাম
নবান্নের আলাদা প্রয়োজন ছিল না
তুমি রোজ নবান্ন এনে দিতে ফসলে ফসলে!
একদিন... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     like!

অন্বেষার উপহার

লিখেছেন অলিক চক্রবর্ত্তী, ২৫ শে মে, ২০১৬ রাত ১০:১০

তোমারও কি আজকাল
আমারই মতো মনে হয় অন্বেষা?
আবার ফিরতে চাওয়া লোহিত সাগরের বুকে
ঠান্ডাযুদ্ধের রক্ত খাওয়া ব্যাসল্ট উপত্যকায়
পারমাণবিক কামরে ছিন্ন-ভিন্ন দেশ’টার নাভিতে
আমরা না-কি প্রেম ছড়াবো!
কার জন্য অন্বেষা!
তুমি ভাবো
ভাবো কতবার ছদ্মবেশ নিয়েছো তুমি
অতীতের অতীত ধাড়া বেয়ে
বর্তমান’টাও অতীত হয়ে চলেছে একইভাবে, আর
এই প্রবাহের মধ্যেই রয়েছে অন্ধকার
রয়েছে কখনো মৌলিক কখনো বিধিবদ্ধ অঙ্গীকার
জেলে বন্দী’দের মধ্যে রয়েছে
সিঙ্গু্রের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     like!

বুমেরাং বেতার বাণী

লিখেছেন অলিক চক্রবর্ত্তী, ২৫ শে মে, ২০১৬ রাত ৯:৫৬

‘লন্ডনের রাণী আর রাজ সভাসদ’দের কি হঠাৎ একসাথেই ভীমরতি হলো নাকি!’- বললো রামালিঙ্গম।
‘শুধু রাণী আর সভাসদ’দের কথাই কেন বলছেন স্যার? অনেক সাধারণ বাসিন্দাও তো বিষয়’টা মেনে নিয়েছেন; বলতে গেলে অধিকাংশেই মেনে নিয়েছে; কিন্তু কোন ভিত্তি খুঁজে পাওয়া যাচ্ছে না বিষয়’টার’- বললো পান্ডে।
চীফ্ অফ্ সি বি আই এতক্ষণ চুপ করেছিলেন; তিনি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৩৩ বার পঠিত     like!

আন্তর্জাতিক প্রতিশোধ

লিখেছেন অলিক চক্রবর্ত্তী, ২৫ শে মে, ২০১৬ রাত ৯:৫১

মৌলালি; সেদিনও অন্যান্য ব্যস্ত দিনের মতোই ভিড়; বাস ট্যাক্সি প্রাইভেট গাড়ি ক্রমাগত চলেছে দ্রুতবেগে। কাছেই এন্টালি বাজার। সময় সকাল ১১ টা; এক চল্লিশোর্ধ মধ্যবিত্ত বাঙালি ভদ্রলোক বাজারের ভিতর থেকে হাতে একটা ভারী ব্যাগ নিয়ে বেরিয়ে মূল রাস্তা’য় উঠে বাসের অপেক্ষা করছিলেন। হঠাৎই একটি টাটা ইন্ডিকা খুব দ্রুতবেগে তার খুব কাছ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     like!

এক গুপ্তচরের পেনড্রাইভ

লিখেছেন অলিক চক্রবর্ত্তী, ২৫ শে মে, ২০১৬ রাত ৯:৪৪

সি বি আই দপ্তর; সকাল এগারোটা, হঠাৎই উচ্চপদস্থ চার অফিসারের ডাক আসে সি ও-র দপ্তর থেকে; জরুরী তলবের ভিত্তিতে অরুনেশ, পান্ডে, রামালিঙ্গম এবং রাজপুত পৌঁছায় দপ্তরে।
“কি হয়েছে স্যার?”- অরুনেশ জিজ্ঞাসা করে
“সাংঘাতিক খবর চ্যাটার্জী! ভারতীয় প্রত্নতত্ব সংস্থা থেকে একটা খবর এসেছে, অন্ধ্রপ্রদেশের কলাপক্কমের এক পাহাড়ি জঙ্গল-সংকুলিত গ্রামে বিগত বেশ কয়েক দিন... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৭ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১০৭৭ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ