somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্বেষা যখন রেনেশাঁ

২৫ শে মে, ২০১৬ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ একটু অতীতে যাই অন্বেষা?
এ খবর সেদিনের, যখন
তুমি লাঙলের ফলার তালে নাচতে রেনেশাঁ হয়ে
সুদূড় বিস্তৃত ধানক্ষেতে তোমার
পা’য়ে পায়েলহীণ পায়েলিয়া বাজতো যখন
কৃ্ষাণ কৃ্ষাণীর মন হয়ে উঠতো হঠাৎ কিন্নর-কিন্নরী!
সে ছন্দ যে গন্ধ ছড়িয়ে দিয়ে যেত
আমরা সকাল থেকে সন্ধ্যে
সন্ধ্যে থেকে রাত, গা’য় মাখতাম
নবান্নের আলাদা প্রয়োজন ছিল না
তুমি রোজ নবান্ন এনে দিতে ফসলে ফসলে!
একদিন দেখলাম,
একটা ধানের শিষের ডগা থেকে
দু’ফোটা রক্ত মাটির বুকে মিশতে প্রস্তুত হয়েছে;
মন’টা কেমন করে উঠলো!
মনে পড়লো এই তো গত হপ্তায় কারা যেন
জোরদারের চোখে চোখ রেখে
গাইতে শিখিয়ে গেল,
‘আর দেবো না আর দেবো না…/
রক্তে বোনা ধান আমাদের…/
হেই সামহালো ধান রে…/
কাস্তে তে দাও শান্ রে……/’
শুনেছি রেনেশাঁ,-
সে গান নাকি তোমারই দেওয়া নতুন উপহার!
তুমিই সেদিন গলা তুলে বলেছিলে
‘কেটে ফেলো ঐ বাবু’দের মাথা
যারা তোমাদের মাথা কেটেছে হাজার বছর ধরে’।
তোমার ডাকে এসেছিল শহর থেকে
সেই পাথুড়ে ছেলে’মেয়ের দল, যারা
রাজনীতি দিয়ে গেছিল আমাদের।
যাদের জন্য আমাদের ভয় পেতে শুরু করেছিল
রক্তাক্ষ বাবু’র দল!
তোমার বেঁধে দেওয়া গান শুনে, রেনেশাঁ
ওরা ভয় পেয়েছিল!
আজ ঐ রক্ত-ফোঁটা দেখে
ধানের আধ’মরা শিষ সরিয়ে দেখি
মাঠের মাঝখানে
তোমার ছিন্ন-ভিন্ন ফুটিফাটা যৌনাঙ্গের সাথে
রক্তাক্ত দেহ’টা
পড়ে আছে রেনেশাঁ, আর-
তুমি নেই!
জানতাম তুমি আবার আসবে, তাই কাঁদিনি সত্যি সেদিন
জানতাম তুমি আসবে নতুন হয়ে নতুন করে নতুন অবয়বে
তুমি আসবেই!
এসেছো বারবার, যেমন এসেছো আজও আবার
অন্বেষা হয়ে।
অন্বেষা’রা মরে না
অন্বেষা’দের মারা যায় না
অন্বেষা’দের ধর্ষিত হওয়া মাটিতে মেশা রক্তে আর ঔরসে
তারা আবার আসে
নতুন হয়ে, বারবার।
___________

সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৬ রাত ১০:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের শাহেদ জামাল- ১০০

লিখেছেন রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮



মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

×