somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজীব আর তার কাঁধের বোঝা।

০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেলেটার নাম রাজীব। বয়স প্রায় নয় বছর। পায়ে ছিড়া একজোড়া জুতো। তাও
আবার দুই রকমের দুইটা। ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়েছে। পরনে ছিড়ে যাওয়া
নোংরা একটা প্যান্ট আর গায়ে মস্ত বড় এক পাঞ্জাবি। গলায় ঝুলানো একটা গামছা।
গামছায় বাধা একটা টিনের বাক্স, যেটার এককোনে পান আর অন্য কোনে
সিগারেট। পিছন দিক দিয়ে রাজীবের গলা জরিয়ে ধরে ঝুলে আছে ওর ৩ বছর
বয়সের ছোট বোন। ক্ষুধার যন্ত্রনায় থেমে থেমে কান্না করছে।
বোনের চোখের পানিতে রাজীবের নোংরা পাঞ্জাবি ভিজে চুপসে যাচ্ছে।
রাজীব পাগলের মত হেঁটে চলেছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আর
চিৎকার করে বলছে, "এইযে ভাই, একটা পান নিন।"
...
...
রাজীবের কথা শুনে কারো মনে কোন দয়া হচ্ছেনা। কেউ রাজীবের
থেকে পান কিনছে না। রাজীবের বোনের কান্না বেড়েই চলেছে। রাজীব
আর সহ্য করতে পারছে না। অন্যমনস্ক হয়ে কাধের বোঝাটাকে ছুড়ে
ফেলে দিয়ে উদ্দেশ্যহীন ভাবে হেঁটে চলল। পরক্ষনেই মনে হল, ও
তো আমার মতই আমার মায়ের আরেক নাড়ি ছেঁড়া ধন। নিজের অজান্তেই আবার
দৌড়ে গিয়ে কাধের বোঝাটাকে কাধে তুলে নিল। আবার শুরু হয়ে গেল পান
বিক্রি। এবার একটু অন্যভাবে। এবার রাজীব সবার পা ধরে ধরে বলছে, "এইযে
ভাই, একটা পান নিন না। আমার বোনটা না খেয়ে মারা যাচ্ছে।" শেষমেশ অল্প
কয়েকজন ওর থেকে পান কিনল আর বাকি সবাই ওর নোংরা পোশাক দেখে নাক
ছিটকে চলে গেল।
...
...
সারাদিনের শেষে রাজীবের আয় মাত্র ৪০ টাকা। এবার ওদের খাবার পালা।
হোটেলে ঢোকার সময় বোন হাত দিয়ে কাছের তরকারিটা দেখিয়ে দিয়েছে।
রাজীব ওর বোনের জন্য ৩০ টাকা দিয়ে মাছ আর ৫ টাকা দিয়ে ভাত কিনলো।
রাজীবের বোনটা রাজীবের সামনে বসে পরম তৃপ্তি নিয়ে ভাত খাচ্ছে। আর
রাজীব তৃপ্তি নিয়ে ওর বোনের খাওয়া দেখছে। খাওয়া শেষে হোটেলের
বিল মিটিয়ে রাজীবের জন্য রইল ৫ টাকা। সারাদিন কষ্ট করার পর খাবার হিসেবে
জুটলো একটা রুটি।
...
...
রাত হয়ে গেছে। রাজীবের বোনটা রাজীবের কাধে ঘুমিয়ে পরে যাচ্ছে।
বোনকে নিয়ে থাকার জন্য একটা জায়গার প্রয়োজন। লাল রং করা ওই ভবনটির নিচে
থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে। খোলা জায়গাতেই বোনকে নিয়ে শুয়ে পড়ল।
বোনটার বয়স মাত্র ৩ বছর বলে হায়নার দল এখন ছোবল দিতে আসছে না। তবে
গতকাল একজন বলে দিয়েছে, "মালটাকে বড় কর। খেয়ে দেখতে হবে তো
টেষ্ট কেমন!" কথাটা শোনার পর রাজীবের মাথায় রক্ত উঠে গিয়েছিল। ইচ্ছে
করছিল খুন করে ফেলতে। কিন্তু বোনের কথা চিন্তা করে পারেনি। ছোট
বেলা থেকেই বোনটাকে কাধে করে মানুষ করেছে। অসম্ভব রকম ভালবাসে
বোনটাকে। প্রতিরাতে বড় বড় সব স্বপ্ন দেখে ওকে নিয়ে। আজকেও স্বপ্ন
দেখতে দেখতেই ঘুমিয়ে পড়ল।
...
...
সকালে ঘুম থেকে উঠে দেখল বোনটা ওর পাশে নেই। একটু দুরে পরে
আছে রক্তাক্ত লাশ হয়ে। হায়নারা লুটে পুটে খেয়ে গিয়েছে। ৩ বছরের
মেয়েটা আজ আর রেহাই পায়নি ওদের হাত থেকে। ছোটবোনের
ক্ষতবিক্ষত দেহ রাজীবকে পাগল করে ফেলল। রাজীব এখন অনেক হালকা।
কাধের বোঝাটা আর কাধে নেই। তবে রাজীব নিজের অজান্তেই কাধের
বোঝাটাকে অনুভব করার জন্য পিঠের মধ্যে হাত বুলায়। আর যখন দেখে
বোঝাটা নেই তখন অন্যমনস্ক হয়ে যায়। আজকেও রাজীব অন্যমনস্ক হয়ে
হেঁটে চলেছে। হঠাৎ একটা গাড়ি এসে রাজীবকে চাপা দিয়ে চলে গেল।
রাজীব লুটিয়ে পড়ল মাটিতে। কালো পিচঢালা রাস্তা লাল হয়ে গেল রাজীবের
রক্তে। এমনিভাবে শেষ হয়ে গেল রাজীবের জীবনের গল্প।
...
...
[গল্পটা কাল্পনিক। তবে আশেপাশের রাজীবদের জীবনের গল্পগুলো
এমনই। যেগুলো আমাদের মত সভ্য মানুষদের ভাবায় না। এগুলো আমাদের কষ্ট
দিতে পারে না বা আমরা এগুলো থেকে কষ্ট পাইনা। তবে আমরা "বাজরাঙ্গী
ভাইজান" মুভির মেয়েটার জন্য কষ্ট পাই। "টাইটানিক" মুভির নায়ক মারা গেলে কষ্ট পাই।
শুধু কষ্ট পেয়েই ক্ষান্ত ক্ষান্ত হইনা, প্রচন্ড রকম কাঁদি। কাঁদতে কাঁদতে সর্দি
লাগিয়ে ফেলি। এই কান্নায় কোন লাভ নেই। আসুন, রাজীবের জায়গায় একবার
নিজেকে কল্পনা করুন। গভীরভাবে উপলব্ধি করুন। বিদেশি মুভি দেখে না
কেঁদে সত্যিকারের রাজীবদের জন্য কাঁদুন। ওদের জন্য কিছু করুন।]
...
...
লেখক: অ্যালেন সাইফুল।
উৎসর্গ: সত্যিকারের রাজীবদের।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

ব্লগার হিসেবে আপনার স্ট্র্যাটেজি কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬



গত আড়াই দিনে, অর্থাৎ, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১০-তে ব্লগার ওয়াদুদ সোহেল মোল্লা থেকে শুরু, এরপর থেকে আজ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় বিকাল ৪টা ৪২... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×