
নেশাগ্রস্থ শহরে শব্দেরা আমার চোখে দুঃখ হয়ে জমে
কলম আটকে যায় কোনো অদৃশ্য কনডমে।
এমতাবস্থায়,
আমার ভিতরটা একবার পড়ে আসবে,
লিঁ?
অন্তত একটা কবিতা লিখে ফ্যালো আমার হয়ে।
বুঝতে শেখো; একরাত নবজাতক কবিতা চিৎকার করে কেঁদে না উঠলে
দুঃখের বয়ামে বন্দী হয় তোমার সর্বশেষ প্রেমিকের জীবন।
পুনশ্চ,
কবি ভাবে, পৃথিবীতে একটামাত্র দুঃখ;
"কবিতা লিখতে না পারা"।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


