somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগারদের সাথে একত্রে আড্ডাবাজি কিংবা যে ভাললাগার শেষ নেই - ৩

২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ কথা নির্দ্বিধায় বলতে পারি, আমাদের সাহিত্য-আড্ডা বেশ কতগুলি আড্ডাদিবস অতিক্রম করে আজ আমাদের অনেকেরই প্রাণের আড্ডা হয়ে উঠেছে।

গত শুক্রবার যথারীতি, প্রতি মাসের শেষ শুক্রবারে যেভাবে নিয়মিত আড্ডা দিচ্ছি আমরা, আমাদের আড্ডাটা জমে গেল। এই শীতে খেঁজুরের গুড়ের মতোই জমে গিয়ে জমজমাট। ছোটবেলায় খেঁজুরের গাঢ় ঘন গুড় এবং কনডেন্সড মিল্কের লোভ কিছুতেই সামলাতে পারতাম না। কত যে চুরি করে খেয়েছি! শুধু ছোটবেলায় কেন এই বড়বেলায়ও এই চুরির রেকর্ড আছে। তো যা হোক এখন যদিওবা গুড় কিংবা দুধের লোভ সামলাতে পারি কিন্তু জমাট আড্ডার লোভ কিছুতেই সামলাতে পারি না। তাই প্রতি মাসের শেষ শুক্রবারে অনেক প্রতিকূলতা পেরিয়ে হলেও সাহিত্য-আড্ডার আড্ডায় আমাকে এবং আমার মতো কয়েকজন আড্ডাপ্রেমী, আড্ডালোভী, আড্ডাঅন্তঃপ্রাণকে সামিল হতেই হয়। আমি তো নতুন বৌয়ের কাছে যাওয়ার লোভও সামলে নেই এই আড্ডার প্রেমে। বৌ এখনও জানে না আগে থেকেই তার একটা সতীন রয়েছে।

আমাদের আড্ডার মূল বক্তা, অভিভাবক, বড়ভাই যাই বলি না কেন; তিনি হলেন ব্লগার এ টি এম মোস্তফা কামাল। তিনি বলেন আর আমরা শুনি, বরং বলা ভাল গিলি। কত কিছু যে তার কাছে জানার আছে। বলা যায় তিনি হচ্ছেন একটা জীবন্ত এনসাইক্লোপেডিয়া। প্রতি আড্ডায় আমরা পরবর্তি আড্ডার বিষয়বস্তু ঠিক করে কিছু লিখে আনার ভার তার উপরে দিয়ে আমরা অন্যরা নিশ্চিন্ত থাকি। ফলে এ যাবত বেশ কয়েকটি উৎকৃষ্ট প্রবন্ধ আমরা তার কাছ থেকে পেয়েছি। যেমন এবারের আড্ডায় আমরা তার কাছ থেকে পেয়েছি “গল্পের ভিতর বাহির” প্রবন্ধটি। যারা গল্প লিখতে চান তাদের জন্য প্রবন্ধটি হতে পারে একটি কার্যকর পথপ্রদর্শক।

কবি দুর্জয় একটি চমৎকার প্রস্তাব দিয়েছেন আমাদের আড্ডায়। প্রতি মাসে সাহিত্য-আড্ডার পক্ষ থেকে যেন একটি বই সাজেস্ট করা হয় পড়ার জন্য। এতে কিছুটা হলেও আমরা নির্দিষ্ট সেই বইটি পড়তে উদ্বুদ্ধ হব। নিবিড় পাঠে আমাদের যে আলসেমি তা দূর হলেও হতে পারে এই উসিলায়। জানুয়ারি মাসের জন্য সাহিত্য-আড্ডার পক্ষ থেকে সাজেস্ট করা হয়েছে সৈয়দ শামসুল হকের “মার্জিনে মন্তব্যঃ গল্পের কলকব্জা ও কবিতার কিমিয়া” বইটি। যারা গল্প কবিতা লিখতে চান তাদের জন্য কোনো বই পড়া যদি ফরজ হয় তাহলে আমরা বলব, সেটি এই বইটি। কিভাবে একটা গল্প বা কবিতা লিখতে হয়, গল্প-কবিতা লেখাও যে একটা গুরুমুখী বিদ্যা, এটাও যে শিখতে হয়, শেখাও যায় তা এই বইটি না পড়লে অজানাই থেকে যাবে।

আমরা এই আড্ডায় একটি চমৎকার, একটি অনন্যসাধারণ আইডিয়া নিয়ে আলোচনা করেছি। আইডিয়াটা ঘুড্ডির পাইলটের। একটা প্রিন্টার কিনব সবাই মিলে। কাগজ কিনব, কালি কিনব। নিজেরা কম্পোজ করব, প্রুফ দেখব। প্রচ্ছদ নিজেরাই হাতে এঁকে নেব। বড় একটা স্টাপলার কিনব। তারপর বুঝতেই পারছেন, সব কাজ নিজেরাই করার পণ নিয়ে নিয়মিত কোনো একটি পত্রিকা, সংকলন; এবং বই বের করার কাজে ঝাঁপিয়ে পড়ব।

একজন লেখক তার বই নিজ হাতে প্রিন্ট করেছেন, প্রুফ দেখেছেন, স্টাপল করেছেন, বই বের হওয়ার প্রতিটি ধাপে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন – এর সাথে যে আবেগ থাকবে, ভালবাসা থাকবে; এর যে আবেদন তা কি অন্য কোনো বইয়ে পাওয়া যাবে?
১৭টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×