somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আমি মিয়াবাড়ির ছেলে
আমি একজন ভালোমানুষ হওয়ার স্বপ্ন দেখি। আর মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনার দ্বারা বাংলাদেশকে গড়ে তুলতে চাই। মহাকবি চণ্ডীদাসের মতো আমিও মনে করি: “সবার উপরে মানুষ সত্য---তাহার উপরে নাই।” আর আমার একমাত্র দেশ---এই বাংলাদেশ।

ব্লগে আমার প্রথম পোস্ট: আমি সত্যের উপাসক হতে চাই

০৫ ই মে, ২০১৬ সকাল ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি সত্যের উপাসক হতে চাই

ব্লগে এসেছি দেশের জন্য আর মানুষের জন্য কিছু বলার জন্য। এই জীবনে আমি অনেক রকমের হুজুগে বাঙালি দেখেছি। কিন্তু আমি তাদের মতো হতে চাই না। আমি সবকিছু নিজের চোখে দেখে কিংবা নিজের বিবেককে জাগ্রত করে তারপর সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে সত্যের উপাসক হতে চাই। আমার প্রভু সত্য। আর আমি সত্যের প্রকৃত-বন্ধু হতে চাই। আমার জীবনে সত্য ব্যতিরেকে আর-কিছু থাকবে না। আর এই সত্যপ্রতিষ্ঠার জন্য আমি সদাসর্বদা বাংলাদেশরাষ্ট্রের পক্ষে থাকবো।

জীবনের সকল ক্ষেত্রে দেশ আর দেশের মানুষই হবে আমার সাধনার মূল বিষয়। কিন্তু যারা এই দেশে বাস করে আজও দেশের ভালো চায় না, তাদের সঙ্গে কখনও বন্ধুত্ব নয়। আমি এই দেশের কিছুসংখ্যক স্বার্থপর-অমানুষের মতো আমি স্বার্থের জন্য সাপের মুখে আবার ব্যাঙের মুখে চুমা দিতে চাই না। আমি সাপ আর কালসাপকে চিরতরে ঘৃণা করছি। আর তা চিরদিন করেই যাবো।
আমার একমাত্র সাধনা হবে সত্য।

আমি মনে করি: সত্যের চেয়ে বড় কোনো শক্তি এই পৃথিবীতে নাই। আর সত্যের জয় একদিন-না-একদিন এই পৃথিবীতে হবেই হবে। আর সত্যকে দমিয়ে রাখার শক্তি কারও নাই। তার উৎকৃষ্ট প্রমাণ: ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধ। এই জনযুদ্ধকে দমন করার জন্য পাকিস্তানআর্মি নামক হায়েনাবাহিনী যারপরনাই ষড়যন্ত্র ও চক্রান্ত করেছিলো। কিন্তু তারা সফলকাম হতে পারেনি। সত্যেরই জয় হয়েছে। আর বাঙালির বিজয় হয়েছে। আর এর থেকে বুঝা যায়: পৃথিবীর কোনো অপশক্তিই কোনোদিন সত্যকে দমিয়ে রাখতে পারেনি এবং পারবে না।

সত্য হলো মানুষের সবচেয়ে বড় হাতিয়ার। মানুষের সবচেয়ে বড় সাধানার নাম হলো সত্য। আর এইসত্যপ্রকাশে কখনও আপস করা চলবে না। সত্যপ্রকাশের সময় আমাদের সবাইকে নিঃসংকোচে একেবারে আপসহীন হতে হবে। সত্যপ্রকাশের জন্য—দেশ, জাতি, মানুষ আর মানবতার জন্য সত্যপ্রকাশে আমাদের সবসময় ধারালো তরবারির মতো হতে হবে। আর এক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া যাবে না।
আমি দেশ, জাতি, মানুষ ও মানবতাকে ভালোবাসি। আর এদের সেবার জন্য আমি চিরদিন সত্যের উপাসক হতে চাই।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৬ সকাল ১১:২৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৩৫

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।
যারা ভাবছেন ঘরে বসে থাকলেই সবকিছু আপনাআপনি হয়ে যাবে, তারা ভুল ভাবছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের কোনো বিকল্প নেই।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

×