প্রতিটা সন্ধে যাচ্ছে এভাবেই
দেয়ালে পলেস্তেরা পরছে খসে
কাটা ভাঙা ঘড়িটা ১, ২, ৩
বারোটা ঘর বেড়াচ্ছে চসে
আরসোলা, আর ছাড়পোকা ঘেরা জীবন
ওয়ারড্রোবে জমানো কাপড়ে
ছত্রাক পরে পরে প্রায় সাদা
চৌরাস্তায় ধুলোর সাগর
তবু হাটতে গেলে লাগছে কাঁদা
শুকনো গলায় কাক ডেকে যায় সারাক্ষন
উঁইপোকারা ভির করেছে খাটের তলায়
ঝিঝিপোকারা ডাকছে দিবারাতি
জীবনের বাকি রসটুকু চুসে
পিপড়েরা করছে চুড়ুইভাতি
এতকিছুর ভিড়ে থেকেও আমি যেন নির্জন।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




