আজ থেকে ৫ বছর আগে এক বন্ধুর বাসায় খুব ছোট একটা বই পাই। মলাটে লেখা “ফ্রান্সিস ব্যাকনের প্রবন্ধ সমগ্র”
কয়েক লাইন পড়েই বইটার প্রেমে পড়ে যাই। ফিলোসোফির প্রতি আমার সব সময় একটা উইকনেস আছে। বই এর প্রতিটি লাইন আমাকে আকৃষ্ট করে ফেলে।
বন্ধুকে জিজ্ঞাসা করলাম বইটা কার, সে জানালো এটা তার রুম ম্যাটের। ঐ ভাইকে অনেক অনুরোধ করেও বইটা নেয়া গেলোনা। উনার কাছ থেকে কিনতে চাইলেও তিনি রাজি হলেন না। বই এর প্রকৃত দাম ৩৫ টাকা হলেও তাকে আমি ১০০ টাকা সেধেছিলাম। কিন্তু বুঝতে বাকি রইলোনা আমার কাছে যেমন তার কাছেও বইটা অমূল্য।
অনেক খুজেছি নীলক্ষেতে, বোই মেলায়, অনলাইনে। কোথাও পাইনি। অবশেষে হঠাত এক ভাই এর সাথে নীলক্ষেতে যাই উনার একটা কাজে। কথায় কথায় দোকানীকে জিজ্ঞাসা করি “ব্যাকনের প্রবন্ধের” বই এর কথা। উনি আমাকে একটা দোকানের ঠিকানা দিলে ওখানে গিয়ে বইটা কিনে ফেলি। বইটা পড়ছি কিছু দিন যাবত। সেই আগের মতই চরম আগ্রহ নিয়ে। আজো তার প্রতিটি লাইন সমান ভাবেই আমাকে আকৃষ্ট করে রেখেছে।
অনলাইনে আবার খুজলাম বাংলায় ফ্রান্সিস ব্যাকনের লেখা গুলো পাওয়া যায় কিনা। নাহ, এখন ও কেউ দেয়নি।
তাই আমিই সিদ্ধান্ত নিলাম এক এক করে সব গুলো প্রবন্ধ সামুতে লিখবো। কোন বই না পেলে এটা নিজে লিখে নেয়াই ভালো। আর এটাতো আরো সহজ। ফ্রান্সিস ব্যাকন লিখে গেছেন, আমি শুধু টাইপ করে আপলোড করবো।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




