কেউ কেউ জীবনে মানে খোঁজে
কেউ কেউ জীবনের মানে বোঝে
কেউ কেউ তুলে আনে সীমাহীন সীমা..
প্রতিটি অভিজ্ঞতার নির্যাসিত রস শরীরকে পুষ্ট করে
সত্য সাজাতে সজ্জিত হয় আকাশ-বাতাস পাদপের সারি
দেহের ভাজে ঢেলে দেয় সংসার মহতীর মায়া।
জীবন বেঁচে থাকে মোহে, ভালোবাসায় আর হিংসায় জ্বলে জ্বলে
মানুষ বেঁচে থাকে জোনাকির আলোক ছটায়।
প্রতি ফোঁটা রিমোটের আলো- এক নয়,
পাত্রীর পাত্রে বেড়ে ওঠা সব শিশুর- সব হাত, সব পা, সব চোখ
এক নয়, এক নয় সব প্রেম;
তবু সূর্যের প্রস্থান গুণতে গুণতে- যে পার করে ধরিত্রীর সব সময়
সেও বুঝে যায়, শিখে যায়
এবং সময়ের বীর্যে রেখে যায় এক গভীর ভবিষ্যৎ।
১৪.০৫.২০১৪ইং

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



