তোমরাই শেষ্ট উম্মত,মানুষের মঙ্গলের জন্য তোমাদিগকে বাহির করা হইয়াছে|তোমরা সত্কাজের আদেশ করিয়া থাক এবং অসত্কাজ হইতে নিষেধ করিয়া থাক এবং আল্লাহর উপর ঈমান রাখ[সুরা আলি ইমরান,আয়াতঃ১১০,বয়ানুল কুরআন ও তরজমায়ে আশেকী] হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন,কিয়ামতের দিন বান্দার আমলসমূহের মধ্যে সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব লওয়া হইবে| যদি তাহার নামাজ ঠিক হয় ,তবে সে কামিয়াব ও সফলকাম হইবে |আর যদি তাহার নামাজ ঠিক না হয় ,তবে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হইবে|যদি তাহার ফরজ নামাযে কিছু ঘাটতি দেখা যায় ,তবে আল্লাহ তায়ালা বলিবেন, দেখ ,এই বান্দার কিছু নফল আছে কিনা ,যাহা দ্বারা তাহার ফরজের ঘাটতি পূরন করা যাইতে পারে |যদি পাওয়া যায়,তবে উহা দ্বারা তাহার ফরজ পূরন করিয়া দেওয়া হইবে|অতঃপর বান্দার রোযা ,যাকাত ইত্যাদি অন্যান্য আমলের হিসাব লওয়া হইবে|
(দুররে মানসূরঃ তিরমিযী,নাসাঈ,ইবনে মাজাহ)2. হুযুর (সাঃ) এরশাদ ফরমাইয়াছেন, কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হইবে |যদি উহা উত্তম ও পরিপূর্নরুপে পাওয়া যায় ,তবে অন্যান্য আমল ও সঠাক বলিয়া গন্য হইবে |আর যদি উহা খারাপ হয় ,তবে অন্যান্য আমলও খারাপ বলিয়া গন্য হইবে|

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





