হাস্যকর একটা বিষয় লক্ষ করলাম!
গতকাল সৌদি আরবের একটা মসজিদে বোমা হামলায় প্রায় 17 জন মানুষ মৃত্যবরন করে এবং এখনও প্রায় অর্ধশত মানুষ মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা সবাই কিন্তু ধার্মিক মুসলমান। এবং এই হত্যা কান্ডে জড়িত এক গ্রুপ তারাও নিজেদেরকে ধর্মের রক্ষাকারী মনে করে।
আশ্চর্যের বিষয় হল, ধর্মপ্রান মানুষেরা যারা সারাদিন ধর্মের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে। তথাকথিত নাস্তিকদের ফাঁসির দাবিতে রাস্তায় জড়ো হয়, তাদের মুখের বুলি হটাৎ করেই বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল তাদের মানবতা বোধ। আর অন্যদিকে মানুষের মানবতা রক্ষার দায়িত্ব নেয়া সেই তথাকথিত নাস্তিকেরাই চোখের জল ফেলে এই হিংস্রতার অবসান চায়।
মুরব্বিরা ঠিকই বলে “প্রভু তোমার লিলা বুঝা বড় দায়”
বিঃ দ্রঃ আমি প্রতিদিন একটা অনলাইন নিউজে চোখ রাখি (bangla.bdnews24.com) মোটামোটি দায়িত্বশীল একটা অনলাইন পত্রিকা। তাদের পেইজে উপরোক্ত নিউজের কোন ছিটে ফোটও নেই।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



