somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উত্থানের গল্প

০৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আমার মনে আসছে পুরনো দিনের কথা। আমার দিন, সপ্তাহ, মাস, বছর... সব।

ছিলাম ভাল স্কুলের খারাপ ছাত্র। কিন্তু কখনো মন দিয়ে পড়াশুনা করেছিলাম বলে মনে পরে না। বন্ধুদের সাথে অনেক গল্প করতাম। কিন্তু কখনো উল্টাপাল্টা কাজ করতাম না। অনেক ভদ্র ছিলাম। এখনো সবাই আমাকে ভদ্র বলেই জানে!!! বাইরের মানুষদের সাথে কথা বলতাম না। আমার গণ্ডি ছিল বাসা থেকে স্কুল এবং স্কুল থেকে বাসা। মেয়েদের সাথে কথা বলতাম না। এক কথায় আমি ছিলাম লাজুক-লতা। শহুরে মানুষদের মধ্যে সম্পূর্ণ বিপরীত স্রোতের মানুষ।

আমি খুব ভাল ছাত্র না। তাই আমার জন্য রাখা হল অনেক কঠোর টিচার। প্রথম প্রথম অনেক মার পড়তো গায়ে। প্রথমে নিজেকে বাঁচালাম, পরে করলাম পড়াশুনা । নিজেকে যেন প্রতিনিয়ত উন্নত করেছি আমি তিল তিল করে। পেলাম আত্মবিশ্বাস যা আমার জীবনের প্রথম বড় কোন শিক্ষা।

সেই বিশ্বাসের জের ধরে আমি আশাতীত ফলাফল অর্জন করলাম এসএসসিতে । সাধারন একটি ছেলে যাকে কেও চিনতো না, সবার কাছে পরিচিত হল। এখানে আমার জীবনের দ্বিতীয় বড় শিক্ষা পেলাম। “কখনো অহংকার করতে নেই”।

আর সবার মতই থাকতে চেয়েছিলাম সাধারণ। মনে করেছি কোন একটা কলেজে ভর্তি হলেই হবে। কিন্তু না। বাবার পীড়াপীড়িতে গেলাম ঢাকা, মানুষের রাজধানী ঢাকা। জীবনে ফার্স্টটাইম গাদাগাদি করে ট্রেনে উঠে কমলাপুরের দিকে রওনা দিলাম। গেলাম নটরডেম কলেজ। শুনেছি সাধারন স্কুল-কলেজে গরু ছাগল পিটিয়ে মানুষ করে। আর এখানে নাকি ‘সাধারণ মানুষকেই মহামানব বানিয়ে দেয়।‘

গেট দিয়ে ঢুকে সবার আগেই চোখে পড়লো বিশাল মাঠ আর সুন্দর বাগান। ব্যাপক ভাল লেগেছিল সেদিন। কখনো এতো বড় মাঠ আর বাগান দেখিনিতো, তাই। এইবার বাবা দিল সাহস। ভালমতো পরীক্ষা দিতে বলল। দিলাম। কৃতজ্ঞতা প্রকাশ করলাম আমার টিউটরের কাছে। তিনি যেন আমাকে এখানে আসার জন্যই প্রস্তুত করে রেখেছেন। এখানে আমার জীবনের তৃতীয় শিক্ষা পেলাম, “ উপকারীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা”।

এরপর ভাইভাতে গেলাম। সুন্দর ভবনের প্রতিটা ইট যেন আমাকে ডাকছে। আমার রুমের বাইরে দাঁড়িয়ে আছি। অনেক নার্ভাস। পাশে দেখি আরেকটা ছেলে বসে আছে। জীবনে প্রথম বারের মত কারোর সাথে সেধে কথা বললাম। নিজেকে যেন অন্য মানুষ মনে হল। এইবার আমিও শহুরেদের দলে ভীরে গেলাম। আমার ডাক পড়লে গেলাম ভিতরে। দেখি ২জন শিক্ষক বসে আছে। শ্রদ্ধেয় শীতল স্যার এবং মারলিন ম্যাডাম। আমার ইন্টারভিউ হল। তাদের চেহারাতেই কেমন যেন প্রসন্ন ভাব। ভাইভাতেও চান্স হল। সফল হলাম আমি।

আমার জীবনের প্রথম ধাপ পার হলাম এখানেই। আমার স্বপ্নের কলেজে। আজকে আমি যেখানে এসেছি, তার পিছনে সবচেয়ে বড় প্রভাব এই প্রতিষ্ঠানটির। আর এখানেই শুরু আমার নতুন জীবন।

(To be continued)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×