
ভেজা ঘামে শরীরে লেবু ঘ্রাণ
অন্ধকার ছুঁয়ে উর্বর স্তনবৃন্ত পান
যোনীমুখে গ্রীবায় রসালো লেহন
দ্বৈরথ সুখলীলায় নিশিজাগরণ
নাভিতে ঈগল নখর আঁচর
প্রমোদ বিলাসী রাত্রিবিভোর
ঘৃণা-প্রণয়, প্রণয়-ঘৃণা-সুখ
তুলিতে-ইজেলে নিশাচর চোখ
কোকিল পলাশে বসন্তময় শিমুল
ঋতুরক্তে রাঙা যুবতীর শাড়ীর আঁচল
শবনিকেতনে গোলাপ নিবাস
ভস্ম হিয়ায় প্রতারক প্রেম চাষ
আহা! আলো এসে যায় দখিন জানালায়
আলো নিভে যায় বুকের দরজায়!
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০২০ রাত ১১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


