
শব্দগুলো সব শবদেহে
বাক্যগুলো জ্বলছে আগুনে
বাতাসে পোড়া ছেচড়া গন্ধ
অন্ধকার করলো দরজা বন্ধ
ওপাশ থেকে ট্রিগারে আঙ্গুল
বুলেট ধেয়ে আসছে
চোখ কান বন্ধ করো
ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো
পতিত রাতে পতিতার অঁাচল
হিম নিদ্রায় জড়ায় নেত্রযুগল
এখানে কাছাকাছি কেউ থাকে না
অন্তিম রাতে কুকুরের কান্না কেউ শোনেনা
সাদা বেডে জোড়া পায়ের ঘর্ষণ
নাকি নীশিথ অন্ধকারকে জোড়পূর্বক ধর্ষণ
দেখেনি কেউ শোনেনি কেউ ঘটেছে সব
বদ্ধ ঘরে, টিমটিমে আলোর ঘরে।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২০ বিকাল ৫:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


