
মুখোশের আড়ালের বীভৎসতা
ঠোঁটের কোণে নির্মল হাসি
যান্ত্রিক শহর, বাতাসে স্বার্থবাদী
কার্বন ডাই অক্সাইড
ভর্ৎসনা ধিক্কার অর্থহীন প্রলাপ
ভুল শব্দ ভুল শুদ্ধ অশুদ্ধ সঠিকের মুখ
মেকি শুদ্ধে শবশ্রদ্ধা-স্নেহে আগুন
চায়ের গাঢ় লিকারে গরম ঠোঁট
চুমুকে রক্তস্বাদে আত্মতৃপ্তি
বাঁকাপথের ভালবাসায়
সোজা পথভ্রষ্ট বিভাজনে
ক্ষীণ দৃষ্টি আলোকপাত করে
অষ্পষ্ট জলীয় বাষ্পের দানা
ভেসে থাকা ঘরবাড়ি
পাতার আড়ালে-বাঁশঝাড়ে,
বিলের জলে জ্বলে জলজ প্রাণীর নেত্র
যেখানে সূর্যও চোখ বন্ধ করে ডুবে মরে
সুবাস ছড়ায় জারবেরা ডেইজিও
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২০ রাত ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


