
ঘুম চোখ কি রাত জাগা চোখ
যে চোখেই তাকাই সামনে ফিরে আসে
বোধহীনদের ভুখা মুখ
কতকাল তারা খায়নি, বেঁচে থাকার স্বপ্ন দেখেনি
অথচ দিব্যি বেঁচে আছে পারষ্পরিক দ্বন্দ্বে
ভালবাসাকে শত্রু বানিয়ে ঘৃণাকে মিত্র বানিয়ে
আজন্ম তারা খেলে যায় নিজেদের সাথে
প্রেম প্রেম খেলা, শত্রু শত্রু খেলা
বুকে জমানো অভিমানের পাহাড় এক সময়
ছুয়ে ফেলে পর্বতমালা
তারপর বরফ সঙ্গমের সঙ্গী হয়ে কঠিনভাবে বেঁচে থাকা
অভিমানগুলো এক সময় সম্পর্ক ধ্বংসে লিপ্ত হয়
দালানঘর, কুঁড়েঘর, ভবঘুরের মাথার উপরে আকাশ
কিচ্ছু থাকেনা! থাকার কথা ছিলনা কোন কালে
যিনি অট্টালিকায় বাস করেন তার বুকেও প্রেম থাকে
যিনি কুঁড়ে ঘরের বাসিন্দা তিনিও ভালবাসতে জানেন
ভবঘুরে বুকের প্রেম উপচে পড়তে পড়তে এক সময় শেষ হয়ে যায়
অথচ কষ্ট পায় সবাই
ভালবাসার কষ্ট! প্রেমের কষ্ট!
প্রেমিকের কষ্ট! প্রেমিকার কষ্ট!
আহ! কষ্টের কত নাম! কষ্টের কত রঙ
কষ্ট ঠোঁট থেকে ধোয়ায় উড়ে!
অথচ গিরিবাজের পাখায় সুখ উড়তে পারতো
পারেনা! পারবেনা!
কারণ, এখানে কেউ কাউকে বুঝতে শেখেনি
কেউ কাউকে বুঝতে চায়নি
এখানে কেউ কাউকে বুঝতে পারেনা
কেউ কাউকে বুঝতে চেষ্টা করে না!
সুতরাং দীর্ঘজীবী হোক অভিমানগুলো!
বেঁচে থাক পারষ্পরিক দ্বন্দ্ব!
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০২০ রাত ১২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


