
কিভাবে তোলপাড় করো স্নায়ুতে
বিলীন হয়ে যায় লালাভ গোধূলি দিনমান যাযাবরি
অথচ বিলীন হতে আমাতে, লীন হতাম সুনীল বিকেলে
একদা কামিনী জুই রজনীগন্ধা নাসারন্ধ্র ফুঁড়ে নিদ্রা দিতো উড়িয়ে
বিষণ্ন পূর্ণিমা আজকাল বুকের হাড়গোড় ভেঙে চুরমার করে
কোথাও নেই পলাশ জারবেরা ডেইজি কদম!
ঘুরে ফিরে হ্যালুসিনেশন, পুড়ে পুড়ে ফিনিক্স হৃৎপিন্ড
একঘড়ি ঘুম খুঁজে ক্লান্ত, কোন পাড়ে নৈঃশব্দ?
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২০ রাত ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



