somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

" খোঁজ : দ্য সার্চ " -- এক অনবদ্য জগাখিচুড়ি

০১ লা জুন, ২০১০ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

' পাহাড় প্রমাণ আশার সলিল সমাধী ' কি জিনিস যদি জানতে চান, তাহলে কোন রকম সংকোচ ছাড়াই চলে যান " খোঁজ : দ্য সার্চ " ছবিটি দেখতে যা আপনার বাসার আশে পাশের কোন হলে প্রদর্শিত হচ্ছে। প্রোমা, পোস্টার, বিলবোর্ড সবকিছুতেই বলা হয়েছে হলিউডের ছবির আদলে তৈরী করা হয়েছে " খোঁজ : দ্য সার্চ ", কিন্তু বাস্তবতা বড় কঠিনরে ভাই। 'হলিউড-বলিউডতো ধূর কি বাত', কলকাতার বাণিজ্যিক ছবিগুলোকেও সরিয়ে রাখুন এক পাশে , আমাদের এফডিসিতে যে অনুৎকৃষ্ট খিচুড়ীগুলো তৈরী হয়, তার আরেকটি জ্বলন্ত নিদর্শন হলো কথিত দিনবদলের এই ছবিটি।

ছবিটি শেষ হওয়া মাত্রই ১৫৭ টাকার দুঃখে ( টিকিট ১২০ + জুস ২৫ + চিপস ১২ ) আরেকটু হলে মারাই যেতাম। খোঁজ দেখে আমি হতাশ ও বাকরুদ্ধ ( তাইতো লিখছি ! ) শুরুতে ছবির ভালো দিকগুলো লিখে ফেলি, পরে হয়তো আর মনে থাকবেনা...নায়িকা ববির পোশাক সচেতনতা, সোহেল রানার ব্যক্তিত্বশীল অভিনয় , ছবির গান ও গানের চিত্রায়ন। যদিও প্রথম গানের চিত্রায়নের অনেকাংশের সাথে দর্শক হিন্দী ছবি ' গজনী '-র ' গুজারিশ ' গানটির মিল পাবে এবং গানগুলো কোন কারণ ছাড়াই ছবিতে ব্যবহৃত হয়েছে। ' অ্যাম সার্চিং ফর ম্যাই লাভ ' -- এই সাহসী আইটেম সংটির প্রশংসা না করলেই নয়।

এবার আসি পুরোছেদে --

ছবির পোস্টার ও বিলবোর্ডে নায়ক নায়িকার সাথে সোহেল রানা ও বিদেশী অভিনেতা নিনোর ছবিও ছাপা হয়েছে। কিন্তু ছবিতে সোহেল রানার উপস্থিতি অল্প কয়েক মিনিটের জন্য ছিল। তাহলে কেন তার ছবি পোস্টার ও বিলবোর্ডে ববহার করা হলো ? একই কথা নিনোর ক্ষেত্রেও প্রযোজ্য । শুরতে কিছু সময়ের জন্য তিনি উপস্থিত ছিলেন, তারপর উধাও ! তারপর একটি দৃ্শ্যের জন্য আবারও তার আগমন, তারপর আবার উধাও ! একেবারে শেষে মারামারির পটভূমিতে নিনোকে শেষ বারের মতো পাওয়া যায়।

ছবির মাঝামাঝিতে নিনো উধাও হন, তার সাথে আরও উধাও হন নায়িকা ববি। নিনো ফিরে আসলেও নায়িকা ববিকে আর ফিরে আসেনি। তারা কোথায় গেল, কেন গেল, হচ্ছেটা কি কিছু বুঝে ওঠার আগেই ঠোটে লাল লিপস্টিক নিয়ে ভিলেন জাভেদ হাজির !! এবং অযাচিতভাবে লাক্স ফটোসুন্দরী রাহার আগমন। রাহাকে এর আগে আমরা মোস্তফা সারোয়ার ফারুকীর একটি টেলি ছবিতে দেখেছি। সেই টেলি ছবিতে দুর্দান্ত অভিনয় করা রাহা সার্চে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করে নিজেকে ডুবিয়েছেন।

একটি ছবির ব্যবচ্ছেদ অবশ্যই চিত্রনাট্য ধরে লেখা উচিত , কিন্তু " খোঁজ : দ্য সার্চ " এর বেলায় তা একেবারেই অসম্ভব। ছবির প্রযোজক ও নায়ক হলেন আব্দুল জলিল অনন্ত। তার পয়সার যে অভাব নেই তা পরিষ্কার। কিন্তু অভিনয়ের সুসস্ষ্ট অভাব রয়েছে। তার সংলাপ বলার স্টাইল যথেষ্ট হাসির উদ্রেগ করেছে। ' আমি বিয়ে করার পক্ষপাতী নই মা ' অথবা পেটে হাত দিয়ে - 'আমার খিদা লেগেছে মা , খেতে দাও ' ভাড়ামী মনে হয়েছে। অনন্ত সাহেব উচ্চারন নিয়ে আলাদা করে বলার কিছু নেই। তার অভিনয়ের মতোই উচ্চারনে অনেক খাটতে হবে।

শুনেছি " খোঁজ : দ্য সার্চ " এর সিকু্য়্যাল বের হবে যার পরিচালক গিসেবে কাজ করবেন বলিউডের রিসেন্টলি মুক্তপ্রাপ্ত ছবি ' প্রিন্স ' এর পরিচালক কুকি ভি গুলাটি। বিবেক ওবেরয়ের সাথে কাজ করা গুলাটি আমাদের অনন্ত সাহেবকে কতটা হ্যান্ডেল করতে পারেন এখন সেটাই দেখার বিষয়।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১০ সকাল ১১:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×