somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কষ্টিপাথর বুক রিভিউ

৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বই কষ্টিপাথর।
লেখক: ডা. শামসুল আরেফীন


বিষয়বস্তু: মুসলমানদের জন্য ইসলাম হচ্ছে দ্বীন যার অর্থ পরিপূর্ণ জীবন-ব্যবস্থা। যেখানে জীবনের সব কাজের ইসলাম-সম্মত পদ্ধতি এবং কিভাবে করতে হবে তার সবটাই বলে দেয়া আছে। ১৪০০ বছর আগেই আমাদের নবী সুন্নাহার মাধ্যমে এসব বলে গিয়েছেন শুধু তাই নয় উনার সুন্নাহ হিসাবে পালন করলে আমাদের জন্য রয়েছে পরকালের সুখ এবং এই জীবনে আল্লাহর নেয়ামত। কিন্তু আধুনিক যুগে স্বল্প জানা বিজ্ঞান, ধর্ম নিরপেক্ষতার নামে ইসলামের বিরোধিতা এবং লোকলজ্জার ভয়ে আমরা এসব থেকে সরে এসেছি এবং ভাবতে শুরু করেছি যে আধুনিক বিজ্ঞান এদের চেয়ে ভালো কিছু দিয়েছে। এই বইতে এমনসব বিষয়কেই তুলে ধরা হয়েছে যেখানে বিজ্ঞান প্রমাণ করেছে ১৪০০ বছর আগে বাতলে দেয়া পদ্ধতি পালনেই বেশী উপকার দুনিয়ায় আর আখিরাতের কথা তো আল্লাহ নিজেই বলেছেন। বইটিতে অবাক করে দিয়েই যুক্ত করা হয়েছে অসংখ্য রেফারেন্স। কি ভেবেছেন হাদিসের? জি তা রয়েছে কিন্তু যুক্ত হয়েছে আধুনিক বিজ্ঞানের দেয়া ভুঁড়ি ভুঁড়ি রেফারেন্স। বিখ্যাত জার্নাল, বিজ্ঞানীদের আর্টিকেল যা পুরো লেখাকেই বিশ্বাসযোগ্য করে তুলে।

বইয়ের শেষে "প্রলাপ" নামে একটি অংশ যুক্ত করেছেন লেখক। যেখানে মুসলিমদের বলেছেন কেনও শুধু জায়েজ কাজের মধ্যে থেমে না থেকে আরও বেশী আমল করে নিজেদের স্থান দুনিয়া এবং আখিরাতে আরও সন্মানীত করবেন।

পাঠ প্রতিক্রিয়া:
পাঠক হিসাবে আমাকে অনেক নতুনই বলতে পারেন। খুব বেশী বই পড়া হয়নি এখনও তবে অনেক বেশী পড়তে চাই।
বইয়ের শুরুতেই যখন লেখন ঘোষণা দিলেন তিনি যোগ করেছেন বিদেশী সব রেফারেন্স এবং তিনি নিজেই দেখলাম একজন ডাক্তার যেহেতু বইটি স্বাস্থ্য নিয়েই তাই আরও আগ্রহী হয়ে উঠলাম। টানা ৫০ পেজ পড়ে ফেললাম। খুবই সহজ পাঠ বইটি। লেখা পড়ে বুঝলাম উনি আসলেই অনেক রেফারেন্স দিয়েছেন। চেয়েছিলাম কিছু যাচাই করি। অপেক্ষা করলাম শেষ করার। রাতে বসলাম বই নিয়ে। আরও বেশী মনোযোগ কেড়ে নিলো। অবাক করা সব তথ্য যোগ হতে থাকলো। বলেছিলাম পরীক্ষার কথা। পানি নিয়ে লেখার একটা পার্ট গুগল করলাম। দেখলাম যা যা বলেছেন সবটাই ঠিক। নিজেই অবাক হয়ে গেলাম কেনও আরও আগেই জানলাম না। আমি এখানে নিরপেক্ষভাবে লিখছি কিন্তু পড়বার সময় আরও অনেক আবেগী হয়ে গিয়েছিলাম।
লেখাটি সবার জন্য। বইটি সবাই পড়তে পারেন। যারা যুক্তি,রেফারেন্স,বিজ্ঞান দিয়ে বিচার করেন এবং মুক্তভাবে যেকোনো যুক্তি বুঝতে চান আপনারা সবাই পড়তে পারবেন বইটি। হ্যাঁ,যারা মুসলমান আছেন তাদের জন্য অবশ্যই পড়া উচিত। লেখক শেষদিকে আমাদের জন্য খুবই নমনীয় ভাবেই উপদেশ দিয়েছেন। লেখক বলেছিলেন বাধ্য করবেন না,চিন্তার খোরাক দিবেন। সত্যি তিনি পেরেছেন।

ব্যক্তিগতভাবে আমি নিজের একটা দোষ বলি। আমি ইসলামিক বই পড়ার আগ্রহ হারাই সঠিক উপস্থাপনার অভাবে, তবে বলছি আরিফ আজাদ সাহেব এবং ডা. শামসুল আরেফীন সাহেবের লেখা পড়ার পর আমি অনেক আগ্রহী হয়ে উঠেছি। আমি তাদের বলবো আপনাদের খুবই দরকার ছিলও এই সময়ে। আপনারা আরও বই লিখবেন তবে খেয়াল রাখবেন যাতে মানটাও ঠিক এমনই থাকে।

সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×