somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুকের সব পোষ্ট মুছে ফেলুন এক ক্লিকে !!!

০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের দিনে ফেসবুক নেই এমন কোন মানুষ খুঁজে পাওয়া ভাগ্যের ব্যাপার। একইভাবে ফেসবুকে কোনো সমস্যায় পরেন নি এমন লোকও অনেক। ভার্চুয়াল জগত থেকে সেই সমস্যা চলে যায় আসল জীবনে।
কয়েক বছর আগের ছবিতে যেখানে আপনাকে হিরো লাগছে আপনার ভালো বন্ধুরা সেটা সবার সামনে এনে দিচ্ছে একটা লাইক বা কমেন্টে। এতে আপনার নায়ক হবার সম্ভাবনা যতো বাড়ছে তারচেয়ে কমেন্টের সংখ্যা অনেক বেশী। আর খুঁজে খুঁজে এতো ছবি ডিলিট করা অনেক কঠিন একটি কাজ।

কেমন হয় যদি বলি মাত্র দুই বা তিন ক্লিকের সব ছবি বা পোষ্ট ডিলিট করতে পারবেন। চাইলে বেধে দিতে পারবেন নির্দিষ্ট সময়। যোগ করতে পারেন কোনো শব্দ যাতে করে ঐ শব্দ আছে এমন সব পোষ্ট একবারে ডিলিট হবে। বিশ্বাস হচ্ছে না? চলুন করে দেখাই। আমি নিজে কয়েকবার টেস্ট করেই লিখছি।

এটি একটি ক্রোম ইক্সটেনশন। আমি ক্রোমে ব্যবহার করে দেখেছি।
আমি ক্রোমে ব্যবহার পদ্ধতি লিখছি।

কম্পিউটার ক্রোম ওপেন করুন। তারপর নিচের লিঙ্কটি কপি করে ক্রোমে পেস্ট করুন। যদি ক্রোম আপনার ডিফল্ট ব্রাউজার হয় তাহলে Here ক্লিক করলেও নিয়ে যাবে ।
লিঙ্ক: ০https://chrome.google.com/webstore/detail/social-book-post-manager/ljfidlkcmdmmibngdfikhffffdmphjae
ওপেন হবে এই পেজটি।



এখানে উপরে added to chrome দেখাচ্ছে কারণ আমি অলরেডি এটা ব্যবহার করি। আপনাকে দেখাবে add to chrome।




Add to chrome এ ক্লিক করলে আরেকটি পপ আপ আসবে। আপনাকে add extension ক্লিক করতে হবে।



ক্লিক করার পর এটি আপনার ব্রাউজারে যোগ হয়ে যাবে। আপনি উপরে ডানপাশে দেখতে পারবেন নিচের ছবি মতো।



এবার অতীত মুছে ফেলার পালা।
ক্রোম দিয়ে ফেসবুক লগইন করুন। activity log এ চলে যান।
যারা যেতে পারেন না তাদের জন্য নিচের ছবি দেয়া হলো।
প্রথমে আপনার টাইমলাইনে যাবেন। এখানে ক্লিক করে।



তারপর সেখান থেকে কভার পিকের নিচের বাটনে ক্লিক করে।



এখানে আপনার ফেসবুকে করা যাবতীয় কাজের রেকর্ড আছে। এই পেজের বামদিকে নিচের ছবি মতো লিস্ট রয়েছে। আপনি যা ডিলিট করতে চান সেটায় ক্লিক করুন। আমি পোষ্ট ডিলিট করতে চাই।




এবার যে পেজ এসেছে সেটায় আপনার সব পোষ্ট আছে। এখন উপরে ডান পাশে এক্সটেনশনের আইকনে ক্লিক করুন।



এবার পেজের উপর ডানদিক বড় একটি পপ আপ আসবে।



এখানে আপনি সময়কাল ঠিক করে দিতে পারবেন। Prescan on Page একবার দেখার সুযোগ পাবেন ঠিক মতো হয়েছে কিনা। এতে সময় বেশী লাগবে। স্পীড আপনার পছন্দমতো দিবেন। তারপর ডিলিট বাটনে ক্লিক করবেন। যদি আপনার দেয়া লাইক আনলাইক করতে চান তাহলে activity log পেজে গিয়ে unlike প্রেস করবেন। ট্যাগ করা ছবি হলে সেই পেজে গিয়ে hide/unhide বাটনে ক্লিক করবেন।
কোন পেজে গিয়ে কি করা যাবে সেটা আগের ছবিতে মার্ক করাই আছে।
ক্লিক করার পর একটু সময় নিবে। কি পরিমাণ ডেটা ডিলিট করবেন তার উপর নির্ভর করে। কাজ শেষে চাইলে এক্সটেনশন রিমুভ করতে পারেন। আইকনে ক্লিক করে remove from chrome ক্লিক করে রিমুভ করে দিতে পারেন।
লিখতে অনেক বড় হলেও ২ মিনিট লাগার কথা কাজ করতে। যেকোনো সমস্যায় কমেন্ট করুন। চেষ্টা করবো সলভ করার।


সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদের নতুন ধরন - জুলাই মাসে কই ছিলেন?

লিখেছেন সাজিদ উল হক আবির, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৬

১।

জুলাই মাসে কই ছিলেন – গত দেড় বছর ধরে অনলাইনে এই এক প্রশ্নের মুখোমুখি হয়েছি বহুবার। এই প্যাটার্নের প্রশ্ন, অভাগা দেশে বারবার ফিরে আসে। শেষমেশ এই ধরনের প্রশ্নগুলোই নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার সব সেবা ভালো ছিল না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩



শেখ হাসিনার গুম খুনের সেবা ভালো ছিল না। ছাত্র-জনতার যে সেবার কারণে তিনি দেশ ছেড়েছেন তাঁর সে সেবা ভালো ছিল না। আর তাঁর নির্বাচন ব্যবস্থা ছিল এক কথায়... ...বাকিটুকু পড়ুন

×