বালিকা,
অনেক সাধ করে ভালোবেসে তোমাকে কিনে দিয়েছিলাম ১২ টি গোলাপ
তুমি ছুড়ে ফেলে দিলে
মুখের উপর বলে দিলে এমন সস্তা জিনিষ কেউ দেয় !!!
তুমি শুধু টাকায় কেনা গোলাপ দেখেছিলে
তারসাথে মিশে থাকা আবেগ দেখো নি।
দেখো নি মাসের শেষে এক বেলা খাবারের কথা ভুলে গিয়েছিলাম
গোলাপ হাতে তোমার হাসির কথা ভেবে।
বালিকা,
তুমি বোঝ নি সেই চোখের কোণে জমে থাকা এক বিন্দু অশ্রুর গল্প
তুমি বোঝ নি টাকার হিসেব মিলাতে গিয়ে নির্ঘুম সেই রাতের কথা।
বালিকা,
আমি ভালোবেসেছিলাম তোমায় এক অভাবী মনে
তুমি তারিয়ে দিলে স্বভাবী কায়দায়।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৮ রাত ১০:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


